আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

ইমরানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার করলে শাটডাউনের হুঁশিয়ারি

ইমরানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার করলে শাটডাউনের হুঁশিয়ারি

কারাগারে ইমরানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে পাকিস্তান শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল পিটিআই। সেই সঙ্গে তাদের শীর্ষ নেতার মুক্তির দাবি জানানো হয়েছে।


উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই-এর সিনিয়র নেতা আলী আমিন গান্দাপুর শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন পাঞ্জাব প্রদেশের ফেডারেল সরকারকে এই হুঁশিয়ারি দিয়েছেন।

 

তিনি বলেন, ইমরান খানকে খাবার দেওয়া হচ্ছে না। কারাগারে তার সেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তাকে লোকজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি আপনাদের একটি সতর্কবার্তা দিচ্ছি- যদি এটি অব্যাহত থাকে তবে আমরা পাকিস্তানকে অচল করে দেওয়ার এবং এই সরকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছি।


গত সোমবার ও মঙ্গলবার পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন তার বোন আলিমা ও উজমা খান। পরে তারা সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষ তাদের ভাইয়ের সঙ্গে 'দুর্ব্যবহার' করছে বলে তারা উদ্বিগ্ন।

বুধবার (৩০ অক্টোবর) ইমরানের এক্স অ্যাকাউন্টে একটি বার্তায় বলা হয়, ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদকে হেফাজতে মানসিক নির্যাতন করা হচ্ছে। 'আমাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আমার চিকিৎসক, পরিবার ও আইনজীবীদের কয়েক সপ্তাহের জন্য আমার সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছে।'

পিটিআই নেতা সাইয়েদ জুলফি বুখারি বুধবার সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, আগামী দিনগুলোতে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে বড় ধরনের বিক্ষোভ করা হবে। ইমরান খানের মুক্তি নিশ্চিত করার একমাত্র লক্ষ্য নিয়ে দেশব্যাপী আমাদের আন্দোলনের সূচনা হবে এটি।

বুখারি বলছিলেন, ইমরান খান একজন সৎ ও সাহসী নেতা। কারাগারে থেকেও এতদিন তিনি নিজের স্বাস্থ্য সম্পর্কে অভিযোগ করেননি। তবে তার বোনেরা নিশ্চিত করেছেন, ইমরানকে দুই সপ্তাহ ধরে লোকজনের সাথে দেখা করতে দেওয়া হয়নি। তার সেলে কোনো বিদ্যুৎ নেই। তাকে যে খাবার দেওয়া হয়, তাও অপ্রতুল।

২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকার তাকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদসহ কয়েক ডজন মামলায় অভিযুক্ত করে কারাগারে পাঠিয়ে দেয়। যদিও ইমরান খান জামিন পেয়েছেন এবং বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েছেন। তবে তিনি এখনও কারাগারে রয়েছেন। পিটিআই বলছে, ইমরানের ক্ষমতায় ফিরে আসা রোধ করার একটি কৌশল এটি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত