আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

ট্রাম্প প্রতিশোধের বন্যা বয়ে দেবেন: কমলা

ট্রাম্প প্রতিশোধের বন্যা বয়ে দেবেন: কমলা

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি। এরই মধ্যে ভোটারদের উদ্দেশে সমাপনী বক্তব্য দিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। কমলা হ্যারিস তার বক্তব্য এমন স্থানে দিয়েছেন, যেখানে প্রায় চার বছর আগে ক্যাপিটল দাঙ্গার ঠিক আগে আসন্ন নির্বাচন উপলক্ষ্য রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও বক্তব্য রেখেছিলেন।


সেই ওয়াশিংটনে নিজের শেষদিকের নির্বাচনি প্রচারে কমলা বলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে প্রতিশোধের বন্যা বয়ে দেবেন। তিনি শত্রুর তালিকা নিয়ে হোয়াইট হাউজে যাবেন। আর আমি দেশের কল্যাণে কী করা যায় সেই পরিকল্পনার তালিকা নিয়ে যাব।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে কমলা হ্যারিস মার্কিনিদের সতর্ক করে বলেন, ট্রাম্প নির্বাচিত হলে কেবল তার শত্রুকেই ঘায়েল করবেন না, সাধারণ মানুষের ওপরও তিনি প্রতিশোধ নেবেন।

তিনি বলেন, ৯০ দিনেরও কম সময়ের মধ্যে আমি অথবা ট্রাম্প ওভাল অফিসে যাব। কিন্তু দুই জনে পরিকল্পনায় তফাত্ রয়েছে। তিনি শত্রুকে শেষ করার জন্য কাজ করবেন। আর আমি দেশের মঙ্গলের জন্য অগ্রাধিকার ইস্যুগুলো বাস্তবায়ন করব।

ভাইস প্রসিডেন্ট কমলা হ্যারিস ভোটারদের লক্ষ্য করে বলেন, এই নির্বাচন সম্ভবত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। স্বাধীনতা ও বিশৃঙ্খলার মধ্য থেকে যে কোনো একটিকে বেছে নেওয়ার এখনই সময়। এর মাধ্যমে আপনারা জীবনের সবচেয়ে অসাধারণ কাহিনির পরবর্তী অধ্যায়টি লিখতে পারবেন।’

হ্যারিস বলেন, ট্রাম্প ভারসাম্যহীন, প্রতিশোধপরায়ণ এবং ক্ষুব্ধ একজন ব্যক্তি। বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান প্রার্থী, তাই সশস্ত্র জনতা দিয়ে ইউএস ক্যাপিটলে হামলা চালিয়ে নির্বাচনের ফল উলটে দিতে চেয়েছিলেন তিনি।

দেশের মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচ কমানো, যা করোনা মহামারির আগ থেকে বাড়ছিল এবং এখনো অনেক বেশি। সব ভেদাভেদ ভুলে দেশের জন্য মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেন, পরস্পরকে দোষারোপ করা বন্ধ করে আমাদের উচিত হাতে হাত রেখে দাঁড়ানো।

নারীদের গর্ভপাতের অধিকার নিয়েও কথা বলেছেন কমলা। তিনি বলেন, ‘নিজের শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মৌলিক স্বাধীনতা মানুষের থাকা দরকার। অথচ ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার নারীদের গর্ভধারণ করতে বাধ্য করবেন। বিশ্বাস না হলে আপনারা প্রজেক্ট ২০২৫ গুগল করুন।’

তবে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নারীদের গর্ভধারণে ট্রাম্প বাধ্য করবেন এমন কোনো পরিকল্পনার প্রমাণ এখনো মেলেনি। এদিকে গাজা নিয়ে মতপার্থক্য থাকলেও কমলা হ্যারিসকে ভোট দিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ও উদারপন্থি বার্নি স্যান্ডার্স। —সিএনএন ও রয়টার্স

শেয়ার করুন

পাঠকের মতামত