আপডেট :

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

বাংলাদেশে গণতন্ত্র ধসে পড়েছে : ব্রিটিশ এমপি

বাংলাদেশে গণতন্ত্র ধসে পড়েছে : ব্রিটিশ এমপি

ব্রিটিশ সংসদের একজন সদস্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদ্বেগ প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সংসদে বাংলাদেশ সংক্রান্ত সর্বদলীয় কমিটির সহ-সভাপতি সায়মন ড্যানজুক অভিযোগ করেছেন, যে বাংলাদেশে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা ‘ধসে পড়েছে’।

তবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা ড্যানজুক-এর এই বক্তব্যকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়াতে একটি নারী বিষয়ক সম্মেলনে যোগ দেবার পথে রবিবার লন্ডনে পৌঁছালে তার পক্ষে এবং বিপক্ষে পাল্টা-পাল্টি বিক্ষোভ হয়েছে।

বাংলাদেশের বিরোধী দল বিএনপি-র যুক্তরাজ্য শাখা লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত সেন্ট জেমস্’স হোটেলের সামনে এক বিক্ষোভের আয়োজন করে।

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা গোলাপ ফুল হাতে শেখ হাসিনাকে স্বাগত জানাতে একই হোটেলের সামনে অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরে যাবার দাবি জানিয়ে স্লোগান দেয়।

তারা যেসব প্ল্যাকার্ড বহন করছিলেন তাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিরোধী মত ‘দমন’ এবং ‘গণতন্ত্রকে বিপন্ন’ করার অভিযোগ করা হয়।

প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভের প্রতি সমর্থন দিয়ে ড্যানজুক এক বিবৃতিতে সিরিয়ার উদাহরণ টেনে বলেন, বাংলাদেশ ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হলে সেটা ব্রিটেনের জন্য উদ্বেগের কারণ হবে।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘বাংলাদেশে সংঘাত যদি বাড়তে থাকে তাহলে অনেক বেশি মানুষ নিরাপত্তার সন্ধানে সীমান্ত অতিক্রম করবে। আমি বলবো, অনেক বাংলাদেশি উদ্বাস্তু এদেশে আসতে পারে এবং সেই পরিস্থিতি সামাল দেয়া ব্রিটেনের জন্য কঠিন হবে।

তার বক্তব্য খণ্ডন করে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র নাদিম কাদির বলেন, ড্যানজুক শুধুমাত্র বিএনপি-জামাতের বুলি আওড়াচ্ছেন।


‘ড্যানজুক সব সময়ই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন। তবে তার উচিত বাংলাদেশে এসে দেখে যাওয়া দেশের গণমাধ্যম কী ধরনের স্বাধীনতা ভোগ করছে,’ নাদিম কাদির বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’ যোগ দেবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত