আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ডোনাল্ড ট্রাম্পের পাশে নেই ‘রিপাবলিকান নেতা’ শোয়ার্জনেগার

ডোনাল্ড ট্রাম্পের পাশে নেই ‘রিপাবলিকান নেতা’ শোয়ার্জনেগার

হলিউডের সুপারস্টার আর্নল্ড শোয়ার্জনেগার। একজন বডিবিল্ডার হিসেবেও কিংবদন্তি তিনি। সেইসঙ্গে রাজনীতিবিদ শোয়ার্জনেগারের খ্যাতিও কম নয়। রিপাবলিকানের নেতা হিসেবে ক্যালিফোর্নিয়ার গর্ভনর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।


মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হলিউডের অনেক তারকার মতো শোয়ার্জনেগারও সরব। জানিয়েছেন তিনি কাকে ভোট দেবেন। তিনি নিজে রিপাবলিকানের নেতা। তবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এই তারকা বেছে নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে।

বুধবার (৩০ অক্টোবর) শোয়ার্জনেগার এক্স (পূর্বে টুইটার) -এ নির্বাচনে তার পছন্দ সম্পর্কে একটি পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেছেন, সাধারণত আজকাল তিনি রাজনীতি এড়িয়ে চলেন এবং নির্বাচনে এখন আর কোনো প্রার্থীকে সমর্থন করেন না। তবে তিনি মনে করেন বর্তমান পরিস্থিতি উপেক্ষা করা সম্ভব নয়। তাই তিনি এবার প্রার্থী বাছাই করেছেন এবং ভোট দিতে যাবেন বলে সিদ্ধান্তও নিয়েছেন।


শোয়ার্জনেগার ২০২০ সালের নির্বাচনের ফলাফল গ্রহণে ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। বিষয়টিকে তিনি আমেরিকানসুলভ নয় বলে অভিহিত করেছেন। শোয়ার্জনেগার বলেন, ‘আমেরিকাকে একটি মহান দেশ হিসেবে দেখা উচিত। আবর্জনার ঝুড়ি হিসেবে নয়।’

ডোনাল্ড ট্রাম্পের আচরণে তিনি যে সন্তুষ্ঠ নন সেটাই জানিয়ে দিলেন। সেইসঙ্গে ডেমোক্রেটপ্রার্থীকে বাছাই করার যুক্তি হিসেবে দাবি করেন দলের চেয়ে দেশ ও জাতীয়তাবাদের আদর্শকেই বড় করে দেখেন তিনি। এ ব্যাপারে শোয়ার্জনেগার জোর দিয়ে বলেন, ‘একজন রিপাবলিকান হওয়ার আগে আমি সবসময় একজন আমেরিকান হব।’

তিনি ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি মনে করেন ট্রাম্প আবার যদি জেতেন তাহলে দেশ আরও বিভাজন ও হতাশার দিকে যাবে। প্রকৃত সমাধান আসবে না কোনোকিছুতেই। শোয়ার্জনেগার আরও বিশ্বাস করেন, ট্রাম্প গণতন্ত্রের প্রতি অসম্মান দেখিয়েছেন এবং আমেরিকানদের বিভক্ত করতে পছন্দ করেন। আর সেজন্যই শোয়ার্জনেগারের পছন্দ প্রেসিডেন্ট পদে কমলা ও ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালজ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত