আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবারের নির্বাচন কে জিততে যাচ্ছেন- তা বলা মুশকিল হয়ে পড়েছে

এবারের নির্বাচন কে জিততে যাচ্ছেন- তা বলা মুশকিল হয়ে পড়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। বিভিন্ন জরিপে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। এবারের নির্বাচন কে জিততে যাচ্ছেন- তা বলা মুশকিল হয়ে পড়েছে। 
তবে এরই মধ্যে একটি আশঙ্কা ও তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কমলা হ্যারিসের দল। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই যদি ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কমলা। 


কমলার প্রচার শিবির ও দলের নেতারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প যদি ২০২০ সালের মতো নির্দিষ্ট সময়ের আগেই নিজেকে বিজয়ী দাবি করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানাবেন। 


চলতি সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চূড়ান্ত ফলাফল জানতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। মার্কিন নির্বাচনে বিজয়ীদের নাম সাধারণত দেশটির প্রধান গণমাধ্যমেই ঘোষণা করা হয়। গণমাধ্যমগুলো নির্বাচনি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ভোট গণনা বিশ্লেষণ করে। যদিও প্রার্থীরা কখনও কখনও ফলাফল আসার আগেই নিজেদেরকে বিজয় ঘোষণা করেন।

গত বুধবার এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কমলা বলেছেন, ট্রাম্প যদি আগাম বিজয় ঘোষণা করেন তবে দুঃখজনক হলেও আমরা তাকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমরা যদি কোনোভাবে জানতে পারি, তিনি আসলেই সংবাদমাধ্যমকে প্রভাবিত করছেন, তাহলে আমরা এর কড়া জবাব দিতে প্রস্তুত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত