আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচন

প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচন

জানালাঃ নভেম্বর ২, প্রকাশিত একটি নতুন পুলিং-এর সিরিজে দেখা গেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনের দিন আসার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ স্টেটে প্রায় সমান অবস্থানে রয়েছেন। নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের সম্ভাব্য ভোটারদের মধ্যে পরিচালিত এই জরিপগুলিতে দেখা যায়, ট্রাম্প এবং হ্যারিস পেনসিলভেনিয়া এবং মিশিগানে একই অবস্থানে আছেন।
অ্যারিজোনায়, ট্রাম্প হ‍্যারিসের থেকে ৪৯-৪৫% এগিয়ে আছেন, যেখানে হ‍্যারিস নেভাডায় ৪৯-৪৬%, উইসকনসিনে ৪৯-৪৭% উত্তর ক্যারোলিনায় ৪৮-৪৬% এবং জর্জিয়ায় ৪৮-৪৭% ভোটে ট্রামের থেকে এগিয়ে রয়েছেন।

নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ স্টেটের মোট ৭,৮৭৯ সম্ভাব্য ভোটারের মধ্যে জরিপ পরিচালিত হয়েছে, যার মধ্যে অ্যারিজোনায় ১,০২৫, জর্জিয়ায় ১,০০৪, মিশিগানে ৯৯৮, নেভাডায় ১,০১০, উত্তর ক্যারোলিনায় ১,০১০, পেনসিলভেনিয়ায় ১,৫২৭ এবং উইসকনসিনে ১,৩০৫ জন অংশগ্রহণ করেছেন। জরিপটির মার্জিন অফ এরোর ৩.৫%।

সকল গুরুত্বপূর্ণ স্টেটে, সম্ভাব্য ভোটারদের মধ্যে ২৪% এর প্রধান উদ্বেগ অর্থনীতি - যা চাকরি এবং শেয়ারবাজার অন্তর্ভুক্ত। তাদের পরবর্তী উদ্বেগ গর্ভপাত (১৮%) এবং অভিবাসন (১৫%)।

যুক্তরাষ্ট্রের নির্বাচন ৫ নভেম্বর, মঙ্গলবার। এদিন ভোট গ্রহণ চলবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২০২৪-এর যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রত্যেকটি আসনের ভোট অত‍্যন্ত গুরুত্বপূর্ণ—কেননা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে কংগ্রেস এবং স্টেটের প্রতিনিধিদের নির্বাচনের ফলাফল আমাদের পরিবার, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আরও অনেক ক্ষেত্রে প্রভাব ফেলবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত