আপডেট :

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের ১৯ রাজ্যে নিরাপত্তা জোরদার

যুক্তরাষ্ট্রের ১৯ রাজ্যে নিরাপত্তা জোরদার


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৭০ লাখের বেশি ভোটার। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক কমলা হ্যারিসের মধ্যে টানটান প্রতিদ্বন্দ্বিতা চলছে। কাউকেই কারও চেয়ে কমিয়ে দেখার সুযোগ নেই। দুই প্রার্থীর পক্ষের সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কাও দেখা দিয়েছে।


এ অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা দমনে নির্বাচনের দিন এবং পরে সুরক্ষা জোরদারে বিভিন্ন পদক্ষেপ দেওয়া হচ্ছে। সবশেষ খবরে জানা গেছে, শান্তি বজায় রাখতে এখন পর্যন্ত ১৯টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।


রয়টার্সের প্রতিবেদন বলছে, সবচেয়ে বেশি দৃষ্টি থাকবে ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেটগুলোর দিকে। এর মধ্যে উল্লেখযোগ্য রাজ্য হলো নেভাদা। ২০২০ সালের নির্বাচনের পর সেখানে বিক্ষোভ করেছিলেন ট্রাম্প সমর্থকরা। তাদের কাউকে কাউকে সশস্ত্র অবস্থায় দেখা গেছে। সেখানে বেশ কিছু ভোট গণনা সেন্টারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। 

এছাড়া অ্যারিজোনার শেরিফ তার বিভাগকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন। যদি বড় কোনো সহিংসতা দেখা দেয় তাহলে ড্রোন এবং স্নাইপারকে প্রস্তুত রেখেছেন।


অ্যারিজোনার কাউন্টি শেরিফ রাস স্কিনার বলেছেন, হুমকি ও সহিংসতার জন্য তার বিভাগ 'উচ্চ সতর্কাবস্থায়' আছেন এবং তিনি কর্মীদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

এদিকে, ২০২০ সালে ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানে ট্রাম্প সমর্থকরা ডাউনটাউন ডেট্রয়েট কনভেনশন হলে নেমে আসে। তারা জানালায় আঘাত করতে শুরু করে। এই বছর সেখানে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। প্রায় ১৫ জন পুলিশ অফিসার হলটিতে টহল দিচ্ছেন।

এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, আলাবামা, অ্যারিজোনা, ডেলাওয়্যার, আইওয়া, ইলিনয়, নর্থ ক্যারোলাইনা, নিউ মেক্সিকো, ওরেগন, উইসকনসিন ও ওয়াশিংটন রাজ্যে ন্যাশনাল গার্ড মিশন রয়েছে এবং ওয়াশিংটন ডিসি, কলোরাডো, ফ্লোরিডা, হাওয়াই, নেভাদা, ওরেগন, পেনসিলভেনিয়া, টেনেসি, টেক্সাস ও ওয়েস্ট ভার্জিনিয়ায় সেনা প্রস্তুত রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত