আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পশ্চিমবঙ্গে আবারো মমতার বিশাল জয়

পশ্চিমবঙ্গে আবারো মমতার বিশাল জয়

ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফেরার পর রাজ্যের মানুষকে অকুন্ঠ ধন্যবাদ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের পরবর্তী সরকার হিসেবে মসনদে বসতে যাচ্ছে মমতার দল।

২৯৪ আসনের বিধানসভায় দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২২৩ আসনে জয় পেয়েছে। এছাড়া বাম-কংগ্রেস জোট ৬৩, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫ ও অন্যরা তিনটি আসনে এগিয়ে রয়েছে।

ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলছে, নারদ কেলেঙ্কারিতে জড়িত নেতারাও প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন। নারদ কেলেঙ্কারিতে নাম আসা সুবেন্দু অধিকারি নন্দিগ্রামে এবং কলকাতা বন্দরে এগিয়ে আছেন ফিরহাদ হাকিম। সাবেক মন্ত্রী মদন মিত্র সারদা কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে কারাবন্দী থাকলেও কামারহাটি আসনে বিজয়ের দ্বারপ্রান্তে তিনিও।

ভবানিপুরে প্রথম পর্বের ভোট গণণার পর প্রাথমকি ফলাফলে মমতা ব্যানার্জিও নিজ আসনে ১৫ শ’ ভোটে এগিয়ে আছেন। কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, মন্ত্রী পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, জোতিপ্রিয় মল্লিকও নিজ নিজ আসনে এগিয়ে আছেন।

কলকাতায় নিজের বাসভবনে এদিন দুপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, গত দুবছর ধরে তার সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র হয়েছে। মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামীকাল শুক্রবার তৃণমূলের নবনির্বাচিত পরিষদীয় দলের বৈঠক হবে। বৈঠকে নির্বাচিত হবেন পরিষদীয় দলনেতা।

কালই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।

এরপর ২৭ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, ওই দিনই দ্বিতীয় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

রাজ্যে তৃণমূলের বিপুল বিজয়ের পর পশ্চিমবঙ্গ জুড়ে বিজয় উৎসব হবে কি না, সে প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি জানান ঠিক বিজয় উৎসব নয়- তবে আগামী ১০ দিন ধরে নানা ধরনের ‘সাংস্কৃতিক কর্মসূচি’ পালন হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত