আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভারত জ্বলছে ৫১ ডিগ্রিতে তাপমাত্রা ও খরায়

ভারত  জ্বলছে ৫১ ডিগ্রিতে তাপমাত্রা ও খরায়

প্রচণ্ড তাপে ঝলসে যাচ্ছে ভারতের রাজস্থান। বৃহস্পতিবার রাজ্যের যোধপুরের ফালোদিতে তাপমাত্রা ওঠে ৫১ ডিগ্রি সেলসিয়াস। ৬০ বছর আগে দেশটিতে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরু করার পর এটাই সর্বোচ্চ। মরুরাজ্যটির বেশির ভাগ শহরেই এখন তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪৬ ডিগ্রির ওপরে। প্রচণ্ড গরম ও রোদের তাপে খুব বেশি প্রয়োজন না পড়লে রাস্তায় বেরোচ্ছে না কেউ। হাসপাতালগুলোতে বাড়ছে গরমের কারণে অসুস্থের সংখ্যা। রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।
ফালোদির চেয়ে অনেকটা কম হলেও গত ১১ বছরের মধ্যে বৃহস্পতিবারই উষ্ণতম দিন প্রত্যক্ষ করল মরুরাজ্যটির রাজধানী জয়পুরও। এখানে তাপমাত্রা পৌঁছে যায় ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
দিল্লির আবহাওয়া অফিসের কর্মকর্তা লক্ষ্মণ সিং রাঠোর জানিয়েছেন, ২০০১ সাল থেকেই লক্ষ করা যাচ্ছে যে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে রাজস্থানে তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। এর প্রধান কারণ অতিরিক্ত শক্তির ব্যবহার কার্বন ডাই-অক্সাইডের বাড়াতে থাকা নির্গমন। নগরায়ণ ও শিল্পায়ন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এর প্রভাব এড়াতে পারছে না রাজস্থানও। উষ্ণতার নিরিখে ফালোদির পরের স্থানে রয়েছে এ রাজ্যের চুরু। বৃহস্পতিবার এখানকার তাপমাত্রা ছিল ৫০.২ ডিগ্রি সেলসিয়াস। তার পর বিকানির এবং বারমের। এই দুয়েরই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। আরো কয়েক দিন রাজস্থানে এই তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


শেয়ার করুন

পাঠকের মতামত