আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিপজ্জনক নতুন যুগে প্রবেশ করল বিশ্ব?

বিপজ্জনক নতুন যুগে প্রবেশ করল বিশ্ব?

রাজনৈতিক প্রতিপক্ষ কমলা হ্যারিসকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিজয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বের জন্য এক বিপজ্জনক নতুন যুগের সূচনা করতে পারে। রয়টার্সের একটি বিশ্লেষণী প্রতিবেদনে এমন উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে।


যদিও সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বুধবার (৬ নভেম্বর) তার তৃতীয় নির্বাচনী প্রচারণার মাধ্যমে পাওয়া বিজয়ের পর বলেছেন, ‘‘আমেরিকার সোনালী যুগের’’ সূচনা হচ্ছে।


কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক কর্পোরেশন ও বিনিয়োগকারীদের জন্য এই বিজয় যেকোনো স্বল্পমেয়াদি সুবিধা নিয়ে এলেও ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও বেশি প্রশ্নের মুখে ফেলতে পারে। এই জয় ইতোমধ্যেই ভঙ্গুর বৈশ্বিক ভারসাম্যকে আরও বিপদের দিকে ঠেলে দিয়েছে।

আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে শুল্ক কমানো, নিয়ন্ত্রক সংস্থাগুলোর শক্ত পদক্ষেপ, এবং আদালতের অনুকূল সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে জটিলতার সৃষ্টি করতে পারে।

এছাড়া কর্পোরেট করের হার আগামী বছর ২১ শতাংশের বেশি করার সম্ভাবনা কার্যত নেই। যদিও কমলা হ্যারিস করের হার ২৮ শতাংশে উন্নীত করতে চেয়েছিলেন, সিনেটে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেটি আর সম্ভব হচ্ছে না।

রিপাবলিকানদের প্রথম মেয়াদে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট সংশোধনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। বিভক্ত সরকার এবারও সেটি করা আরও কঠিন করে তুলবে। তবে নতুন নিয়োগপ্রাপ্তরা ব্যাংকিং খাত ও বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তুলনায় আরও বেশি বন্ধুত্বপূর্ণভাবে পরিচালনা করতে পারেন। এদিকে ট্রাম্পের শাসনামলে ক্রিপ্টো শিল্প বহুল প্রত্যাশিত বৈধতা পেতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ডলার ও বিটকয়েনের দর বেড়ে গেছে। মার্কিন নেতৃত্বে পুরো বিশ্বের অর্থনীতি, সংঘাত, এবং বাজার ব্যবস্থার ওপর এই নির্বাচনের প্রভাব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সারা বিশ্বেই প্রভাব ফেলতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত