আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

নারীদের পোশাকের মাপ বা চুল কাটতে পারবেন না পুরুষ লোকেরা

নারীদের পোশাকের মাপ বা চুল কাটতে পারবেন না পুরুষ লোকেরা

পুরুষ দর্জিরা নারীদের পোশাকের মাপ নিতে কিংবা সেলুনে পুরুষ কর্মীরা নারীদের চুল কাটতে পারবে না। ‌‘হেনস্থা’ থেকে নারীদের রক্ষা করতে এসব প্রস্তাব দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন। 


শুক্রবার (৮ নভেম্বর) মহিলা সংগঠনের সদস্য হিমানী আগরওয়াল পিটিআইকে বলেন, ২৮ অক্টোবর মহিলা কমিশনের বৈঠকে প্রস্তাব পেশ করা হয়েছিল যে শুধু নারী দর্জিরাই নারীদের পোশাকের মাপ নেবেন এবং এই জায়গাগুলোতে সিসিটিভি লাগানো উচিত।


india

গত ২৮ অক্টোবর নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের একটি বৈঠকে এই প্রস্তাব তোলা হয়েছে। বৈঠকে পুরুষদের নারীদের পোশাকের মাপ নিতে না দেওয়া এবং এসব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর মতো বিষয়গুলো উঠে আসে।


তিনি বলেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান এই প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং বৈঠকে উপস্থিত সদস্যরা এটিকে সমর্থন করেছেন।

আগরওয়াল বলেন, আমরা এটাও বলেছি যে সেলুনে শুধুমাত্র নারী কর্মীরাই নারী খদ্দেরদের সেবা দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমরা মনে করি, পুরুষরা এ ধরনের পেশায় জড়িত থাকায় নারীরা শ্লীলতাহানির শিকার হন। তারা [পুরুষরা] নারীদের খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে।

আগরওয়াল বলেন, এমন না যে সব পুরুষেরই খারাপ উদ্দেশ্য থাকে। তবে কিছু পুরুষের উদ্দেশ্য ভালো থাকে না।

তিনি বলেন, এখন পর্যন্ত শুধু একটি প্রস্তাব তোলা হয়েছে এবং মহিলা কমিশন পরবর্তীকালে রাজ্য সরকারকে এ বিষয়ে আইন প্রণয়নের জন্য অনুরোধ করবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত