আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু

ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু

গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। খবর রয়টার্সের।


শুক্রবার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে সংস্থাটি জানিয়েছে, এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের একটি সিস্টেম্যাটিক উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই বিষয়ে যথাযথ তদন্তের আহ্বান জানানো হয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ আগস্টের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, তারা ৮ হাজার ১১৯ জন নিহতের তথ্য যাচাই করতে পেরেছে। যদিও এই সংখ্যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া পরিসংখ্যানের তুলনায় অনেক কম, তবে উভয় পক্ষই জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী মানুষের সংখ্যা ৪৪ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ৫-৯ বছর বয়সী শিশুরা। নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠ শিশুটির বয়স ছিল মাত্র একদিন, আর সবচেয়ে বয়স্ক ছিলেন ৯৭ বছরের এক নারী।


প্রতিবেদনটি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে, যেমন—প্রতিবেশী, পরিবার, স্থানীয় এনজিও, হাসপাতালের রেকর্ড এবং জাতিসংঘের কর্মীরা।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টুর্ক বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের সিস্টেম্যাটিক লঙ্ঘনের উদাহরণ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো উপেক্ষিত হচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের বিষয়ে একটি ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। সেইসাথে, এই সময়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা উচিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে একই আক্রমণে পাঁচ বা তার বেশি মানুষ নিহত হয়েছেন, যা ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত বিস্তৃত প্রভাবসম্পন্ন অস্ত্রের ফল হতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত