আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অসৌজন্যমূলক আচরণের নিন্দা সিনিয়র জাজেজ ফোরামের

অসৌজন্যমূলক আচরণের নিন্দা সিনিয়র জাজেজ ফোরামের

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিনিয়র জাজেজ ফোরাম। শনিবার (৯ নভেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজদের সংগঠন ‘সিনিয়র জাজেজ ফোরাম’ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। 
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক তার সঙ্গে ন্যাক্কারজনক ও উদ্ধত আচরণের ঘটনা ঘটেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চরম অবমাননার শামিল। এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাজেজ সংগঠনটি। 
জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তারা। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, দুষ্কৃতকারীরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী এবং বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট সরকারের অনুগামী। প্রবাসে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকারী দুষ্কৃতকারীদের এমন কার্যকলাপের দায় জেনেইভাস্থ বাংলাদেশ মিশন কর্তৃপক্ষ এড়াতে পারে না।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সিনিয়ার জেলা জাজ মো. সাইফুল ইসলাম, মুন্সি মো. মশিয়ার রহমান, মো. নুরুল ইসলাম সান্টু, মো. রাফিজুল ইসলাম, সৈয়দ আজাদ সুবহানী, মো. আবদুল আউয়াল, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ মঞ্জুরুল হোসেন, মোহাম্মদ জুয়েল রানা, মো. রহিবুল ইসলাম, মো. হাসানুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. মনির কামাল, শরীফ হোসেন হায়দার, রফিকুল ইসলাম, একিউএম নাসিরুদ্দিন, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. সোহেল আহমেদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত