আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মেক্সিকোয় পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

মেক্সিকোয় পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

ছবিঃ এলএবাংলাটাইমস

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় কোয়েরতারো শহরের একটি পানশালায় গতকাল শনিবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

কোয়েরতারো শহরের ঐতিহাসিক স্থানে অবস্থিত লস ক্যান্টারিটোস পানাশালায় এ হামলার ঘটনা ঘটে। কয়েকজন বন্দুকধারী পানশালার ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে জানান স্থানীয় জননিরাপত্তা বিভাগের প্রধান জুয়ান লুইস ফেরাসকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জুয়ান লুইস বলেন, ‘ওই হামলা হওয়ার পর জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা নিশ্চিত করেন, অন্তত চারজন বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে এসে হামলা চালিয়েছেন।’

জুয়ান আরও বলেন, এ পর্যন্ত পানশালার ভেতরে ১০ জন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি আটক হওয়া এবং হামলার কাজে ব্যবহৃত ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার কথা জানিয়েছেন জননিরাপত্তা বিভাগের এই কর্মকর্তা। ট্রাকে কে বা কারা আগুন ধরিয়ে দেন বলেও জানান তিনি।

কোয়েরতারোকে মেক্সিকোর তুলনামূলক বেশি নিরাপদ শহরগুলোর একটি বলে ধরা হয়ে থাকে। দেশটিতে মাদক পাচার, অপরাধী গোষ্ঠীগুলোর তৎপরতাসহ বিভিন্ন সহিংসতায় ২০০৬ সালের পর থেকে এ পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত