আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

কানাডার গোয়েন্দা কর্মকর্তাদের ক্রিমিন্যাল বললেন ট্রুডো!

কানাডার গোয়েন্দা কর্মকর্তাদের ক্রিমিন্যাল বললেন ট্রুডো!

কানাডার মাটিতে সহিংসতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংযোগ আছে-এমন খবর প্রকাশের পর নিজ দেশের গোয়েন্দা কর্মকর্তাদের 'ক্রিমিন্যাল' বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর এনডিটিভির।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের ট্রুডো বলেছেন, আমরা দুর্ভাগ্যবশত দেখছি ক্রিমিন্যালরা মিডিয়ার কাছে গোপন তথ্য ফাঁস করেছে। এসময় তিনি ভারতীয় নেতাদের নিয়ে নিজ দেশের মিডিয়ার প্রকাশিত রিপোর্টকে মিথ্যা হিসেবে উল্লেখ করেন।

 

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে। এমন পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে দেশটির এক প্রত্রিকা খবর প্রকাশ করে যে, কানাডার নিরাপত্তা সংস্থাগুলোর বিশ্বাস, দেশটিতে সহিংস পরিকল্পনা সম্পর্কে নরেন্দ্র মোদি জানতেন। পাশাপাশি বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অজিত দোভালও অবগত ছিলেন।

‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকাটি কানাডার এক জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে নাম না করে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করে। এমন খবর প্রকাশ হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় জানায় যে কালিমালিপ্ত করার প্রচারণা চলছে।

ভারতের এমন বিবৃতির পর শুক্রবার সকালে কানাডার জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা এক বিবৃতি জারি করে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কানাডার মাটিতে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, এরকম কোনও প্রমাণ তাদের কাছে নেই।

কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাথালি ড্রুইন এক লিখিত বিবৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রী মোদি, মন্ত্রী জয়শঙ্কর বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল কানাডার অভ্যন্তরে কোনও গুরুতর অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এই কথা কানাডার সরকার বলেনি, বা এ বিষয়ে কোনও প্রমাণ আছে বলেও জানা নেই।

এরপরে সাংবাদিকদের ট্রুডো ওইসব মন্তব্য করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত