আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরতের সম্ভাবনা নাকচ করলো যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরতের সম্ভাবনা নাকচ করলো যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। রোববার (১ ডিসেম্বর) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সুলিভান বলেন, আমরা এমন কিছু বিবেচনা করছি না। আমরা যা করছি তা হলো- ইউক্রেনকে প্রচুর প্রচলিত অস্ত্র সরবরাহ করা, যাতে তারা নিজেদের কার্যকরভাবে রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। তবে তাদের পারমাণবিক ক্ষমতা দেওয়া হচ্ছে না।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিছু অজ্ঞাত পশ্চিমা কর্মকর্তা ধারণা করছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারেন। তবে এমন খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন জেক সুলিভান।

এদিকে, রাশিয়া এই ধারণাকে ‘সম্পূর্ণ উন্মত্ততা’ বলে উল্লেখ করেছে। মস্কো বলেছে, এমন একটি পরিস্থিতি প্রতিরোধ করাই ইউক্রেনে তাদের সামরিক অভিযানের অন্যতম কারণ।

উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তরাধিকারসূত্রে প্রচুর পারমাণবিক অস্ত্র পেয়েছিল ইউক্রেন। তবে ১৯৯৪ সালে বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে দেশটি এসব অস্ত্র ত্যাগ করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত