আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মেক্সিকোতে গোলাগুলি, নিহত ৮

মেক্সিকোতে গোলাগুলি, নিহত ৮

ছবিঃ এলএবাংলাটাইমস

মেক্সিকোতে একটি স্ট্রিপ মলের বেশ কিছু দোকানে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল গ্র্যান্ডে শহরে স্থানীয় সময় শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই ব্যস্ত বাণিজ্যিক এলাকায় খাবারের দোকান, টিকিট কাউন্টারসহ বেশ কিছু দোকান রয়েছে।

নিহতদের মধ্যে দুজন দমকলের কর্মী। এছাড়া রাজ্যের হেলথ কেয়ার সিস্টেমের একজন প্যারামেডিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

তবে এখন পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন হাব অবস্থিত। তবে একে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবেও বিবেচনা করা হয়।

এর আগে গত ৪ অক্টোবর গুয়ানাজুয়াতোর সালামানকা শহরের বিভিন্ন এলাকায় ১২ জন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সান্তা রোসা দে লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে দ্বন্দ্ব থেকেই সেখানে সহিংসতার সূত্রপাত।

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম গত ১ অক্টোবর দায়িত্ব নেওয়ার পরেও বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে।

এর আগে গত নভেম্বরে মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কেরেতারোর একটি বারে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়।

হামলার পর সন্দেহভাজনদের মধ্যে একজনকে আটক করা হয়। হামলায় ব্যবহৃত গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সে সময় স্থানীয়রা জানান যে, কেরেতারোর মতো শান্ত শহরে এ ধরনের হামলা খুবই অস্বাভাবিক।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোয় মাদক চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সহিংসতা ক্রমশ বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক ও গ্যাং-সংক্রান্ত সহিংসতায় ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত