আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপ খেয়ে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৩২

ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপ খেয়ে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৩২

ছবিঃ এলএবাংলাটাইমস

ফিলিপাইনের মাগুইন্দানাও দেল নর্তে প্রদেশে সামুদ্রিক কচ্ছপ দিয়ে তৈরি খাবার খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় আরও অন্তত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সপ্তাহে দাতু ব্লাহ সিনসুয়াত নামক সমুদ্রতীরবর্তী গ্রামে এই ঘটনা ঘটে।

বিবিসির খবরে জানা যায়, ঐতিহ্যবাহী খাবার হিসেবে কচ্ছপ দিয়ে রান্না করা একটি পদ খাওয়ার পর টেডুরাই সম্প্রদায়ের বহু মানুষ ডায়রিয়া, বমি এবং তীব্র পেটব্যথার মতো উপসর্গে ভুগতে শুরু করেন।

ফিলিপাইনে পরিবেশ সংরক্ষণ আইনে সামুদ্রিক কচ্ছপ শিকার ও খাওয়া নিষিদ্ধ। তবে কিছু সম্প্রদায়ে এগুলো ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, দূষিত শৈবাল খাওয়া কচ্ছপ রান্না করার পরও বিষাক্ত থাকতে পারে।

স্থানীয় কর্মকর্তা ইরিন ডিলো জানিয়েছেন, এই কচ্ছপ দিয়ে রান্না করা খাবার খেয়ে কয়েকটি কুকুর, বিড়াল এবং মুরগিও মারা গেছে। বর্তমানে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

জানা যায়, কচ্ছপটি দিয়ে আদবো নামে একটি জনপ্রিয় খাবার তৈরি করা হয়েছিল, যা মাংস ও সবজি ভিনেগার ও সয়াসসে রান্না করে প্রস্তুত করা হয়। অঞ্চলটির বাসিন্দারা সাধারণত সমুদ্র থেকে আহরিত খাবারেই নির্ভরশীল।

ডিলো বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। কারণ তাদের গ্রামে মাছ ও লবস্টারের মতো আরও অনেক সামুদ্রিক খাবারের প্রাচুর্য রয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অধিকাংশ অসুস্থ ব্যক্তি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে মারা যাওয়া তিনজনের দেহ স্থানীয় প্রথা অনুযায়ী দ্রুত দাফন করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর দাতু মোহামাদ সিনসুয়াত জুনিয়র বলেছেন, আমি সামুদ্রিক কচ্ছপ শিকার বন্ধে কঠোর নির্দেশ দিয়েছি এবং নিশ্চিত করতে বলেছি, যেন এমন ঘটনা আর কখনো না ঘটে।

উল্লেখ্য, সামুদ্রিক কচ্ছপের প্রায় সব প্রজাতিই বিপন্ন হিসেবে চিহ্নিত।

এর আগে, ২০১৩ সালেও ফিলিপাইনের ইস্টার্ন সামার প্রদেশে কচ্ছপ খাওয়ার পর ৬৮ জন অসুস্থ হয়েছিলেন এবং চারজনের মৃত্যু হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম 

 

শেয়ার করুন

পাঠকের মতামত