আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান

পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। সেইসঙ্গে সমর্থকদের আগামী সপ্তাহে একটি সমাবেশ করার আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদে নিজ দলের প্রাণঘাতী বিক্ষোভ মিছিলের কয়েকদিন পর এমন হুঁশিয়ারি দিলেন ইমরান।


স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক্স পোস্টে ইমরান খান সমর্থকদের ১৩ ডিসেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। অঞ্চলটি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত।


এক্স বার্তায় ইমরান খান ২৫ নভেম্বরের বিক্ষোভ মিছিলে দমনপীড়ন এবং গত বছরের ৯ মে সহিংসতায় অন্তত ১২ জন সমর্থক নিহত হওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। গ্রেপ্তার হওয়া সমস্ত রাজনৈতিক কর্মীদেরও মুক্তি দিতে হবে বলে উল্লেখ করেন।

ইমরান বলেন, যদি এই দুটি দাবি মানা না হয়, তবে ১৪ ডিসেম্বর থেকে একটি অসহযোগ আন্দোলন শুরু হবে। যে কোনো পরিণতির জন্য সরকার দায়ী থাকবে।


এদিকে পাকিস্তান সরকার ২৫ নভেম্বরের বিক্ষোভ মিছিলে কোনো প্রাণহানির ঘটনা অস্বীকার করেছে, উল্টো বলেছে, ইমরান খানের সমর্থকরা গত বছরের ৯ মে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

৯ মে'র ওই হামলার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ইমরান খানকে অভিযুক্ত করা হয়। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। গত বছরের শেষ দিক থেকে কারাগারে থাকা ৭২ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকার বিরুদ্ধে কয়েক ডজন মামলার মধ্যে এটি সর্বশেষ।

ইমরান ও তার দল বলছে, ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে মতবিরোধের পর রাজনীতি থেকে দূরে রাখতেই তাকে এসব মামলা সাজানো হয়েছে। তবে সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত