আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

জোলানির মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে

জোলানির মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে

বিদ্রোহীদের মাত্র ১২ দিনের অগ্রাভিযানের মুখে বাশার আল আসাদের অবিশ্বাস্য পরাজয় বিস্মিত করেছে আন্তর্জাতিক সব মহলকে। সরকারবিরোধী বিদ্রোহীরা রোববার (৮ ডিসেম্বর) রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়ায় উড়াল দেন। তার দেশত্যাগের পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ আল-জালালি জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।


সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল সত্তরের দশকের শুরু থেকে। বাবার পর গত ২৪ বছর ধরে সিরিয়া শাসন করছিলেন আসাদ। আর দীর্ঘদিনের এই শাসনের পতন ঘটানোর পেছনে ছিলেন হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি।

3
এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। ছবি: সংগৃহীত

আসাদের পতনের পর গতকাল সিরিয়ার কিছু কিছু জায়গায় উদযাপন শুরু হয়। তুরস্ক, জর্ডান, লেবাননসহ বিভিন্ন দেশে থাকা বিদ্রোহী পক্ষ উল্লাস করছেন।

হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি সিরিয়ার গৃহযুদ্ধের একজন বিশিষ্ট এবং বিতর্কিত ব্যক্তিত্ব। মার্কিন সরকার একসময় তার মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

তবে সিরিয়া দখলের পর এখন জোলানির বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার 'যৌক্তিকতা' নিয়ে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা।

মিডল ইস্ট আই বলছে, ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্র জোলানিকে 'সন্ত্রাসী' হিসাবে মনোনীত করে। বিশেষ করে তার মিলিশিয়া দলকে ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে নিষিদ্ধ করেছিল এবং তার মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল।

77
এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। ছবি: সংগৃহীত

বছরের পর বছর ধরে আল-জোলানি তাহরির আল-শাম 'নিষিদ্ধ তালিকা' থেকে মুক্ত হতে তদবির করেছিল। তবে আবেদনগুলো বিবেচনার বাইরে পড়ে ছিল।

কিন্তু বিদ্রোহীরা আসাদের লৌহ-শাসনের অবসান দেখানোর পর ওয়াশিংটনকে 'প্রাক্তন আল-কায়েদার' সাথে কীভাবে যুক্ত হবে, তা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, এ সংশ্লিষ্ট আলোচনা বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিভক্ত সৃষ্টি করেছে।

৪২ বছর বয়সী জোলানি রোববার দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে বিজয় ভাষণ দেন। তিনি আসাদের মিত্র ইরান ও হিজবুল্লাহর প্রতি ইঙ্গিত করে বলেন, আসাদের শাসনামলে সিরিয়া ছিল ইরানের উচ্চাকাঙ্ক্ষার জায়গা। এখানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত