আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

জেলখানায় আত্মহত্যার চেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক মন্ত্রীর

জেলখানায় আত্মহত্যার চেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক মন্ত্রীর

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওলের সামরিক আইন ঘোষণার তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এদিকে, এই ঘটনায় গ্রেফতার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন জেলখানায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রেসিডেন্ট ইয়ুনের সামরিক আইন ঘোষণায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম এবং দেশটির জাতীয় ও সিউল মেট্রোপলিটন পুলিশের প্রধানদের।

কোরিয়া সংশোধন পরিষেবার কমিশনার-জেনারেল শিন ইয়ং-হায় বলেছেন, সংসদীয় শুনানির সময় সংশোধন কর্মকর্তারা কিমের আত্মহত্যার চেষ্টা থামিয়েছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

দক্ষিণ কোরীয় বিচারমন্ত্রী পাক সং-জে কিমের আত্মহত্যার চেষ্টা নিশ্চিত করেছেন।

প্রসিকিউটরদের আবেদনের ভিত্তিতে সিউল কেন্দ্রীয় জেলা আদালত ওয়ারেন্ট জারির পর গ্রেফতার হন কিম। আদালত বলেছে, আমরা অভিযোগের ভিত্তি, অপরাধের গুরুত্ব এবং সাক্ষ্য নষ্ট করার সম্ভাবনাকে বিবেচনা করছি।

বিদ্রোহের অভিযোগে আটক হয়েছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় পুলিশ কমিশনার-জেনারেল চো জি-হো এবং সিউল মেট্রোপলিটন পুলিশ প্রধান কিম বং-সিকও। আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আগে তাদের ৪৮ ঘণ্টা পর্যন্ত আটকে রাখা যেতে পারে।

এদিকে, সামরিক আইন জারির ঘটনায় প্রেসিডেন্ট ইয়ুনকে অভিশংসনের জন্য আবারও প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। ইয়ুনের পিপল পাওয়ার পার্টির অধিকাংশ সদস্য ভোট বয়কট করায় বিরোধীদের প্রথম অভিশংসনের চেষ্টা ব্যর্থ হয়েছিল।

যদি দ্বিতীয় অভিশংসন প্রস্তাব সফল হয়, তবে প্রধানমন্ত্রী হান ডাক-সু সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। দক্ষিণ কোরিয়ার সংবিধানিক আদালত ইয়ুনের অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এরই মধ্যে ইয়ুনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সামরিক আইন জারি ছাড়াও তিনি আরও কিছু অভিযোগের তদন্তের আওতায় রয়েছেন। জাতীয় পরিষদ সম্প্রতি ইয়ুন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের তদন্তের জন্য একটি স্বাধীন বিশেষ উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার একটি বিল পাস করেছে।

গত ৩ ডিসেম্বর ইয়ুন হঠাৎ সামরিক আইন ঘোষণা করলে দক্ষিণ কোরিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিন্তু পরে তিনি দুঃখ প্রকাশ করেন এবং কয়েক ঘণ্টার মধ্যে এটি প্রত্যাহার করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত