আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

আসাদের এমন পতন কেন হলো?

আসাদের এমন পতন কেন হলো?

বিদ্রোহী গোষ্ঠীদের মাত্র ১২ দিনের বজ্র আন্দোলনে গত রোববার ক্ষমতাচ্যুত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রোববার রাতেই আসাদ সিরিয়া থেকে পালিয়ে মিত্র দেশ রাশিয়াতে পালিয়েছেন। আসাদের এমন পতন কেন হলো- তা নিয়ে বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন। 


এনিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবা স্বীকার করেছেন যে, সিরিয়ায় আসাদের পতনের কারণে ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের গতি বিঘ্নিত হয়েছে।

তাকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা বলেছে, বিদ্রোহী গোষ্ঠীর অগ্রসর হওয়ার আগে আল-আসাদ সরকারকে সতর্ক করা হয়েছিল। তবে তারা এসব সতর্কতা উপেক্ষা করেছে। 

গালিবা জানালেন, যদি এসব সতর্কতা শুনতেন তাহলে আজকে সিরিয়ান জাতি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক বসতি এবং জাতীয় সম্পদের ক্ষতির দ্বারপ্রান্তে পৌঁছাতো না। তবে তিনি অঙ্গীকার করেছেন, প্রতিরোধ অক্ষ-হিজবুল্লাহ আগের চেয়ে শক্তিশালী হিসেবে ফিরে আসবে এবং সিরিয়া জাতীয় মর্যাদা স্থাপন করবে। 

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, সিরিয়ায় যা ঘটেছে, তা আমেরিকান-ইহুদিবাদী যৌথ ষড়যন্ত্রের ফল। এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়।

বুধবার (১১ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্তরের হাজার হাজার লোকের সামনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, প্রতিবেশী একটি দেশ এই ঘটনায় দৃশ্যমান ভূমিকা পালন করলেও মূল ষড়যন্ত্রকারী ও কৌশলবিদরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে অবস্থান করছে। 

আসাদকে বহু বছর ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান ও রাশিয়া। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং হামাস ও হিজবুল্লাহর ওপর ইসরায়েলের অতর্কিত হামলার কারণে দেশ দুইটি সিরিয়ায় তেমন মনোযোগ দিতে পারেনি বলে দাবি বিশেষজ্ঞদের। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত