আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে, অভিযোগ তুললো তুরস্ক

সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে, অভিযোগ তুললো তুরস্ক

ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই-বোনদের ভবিষ্যতের জন্য হুমকি।


হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বেশ কয়েকটি সশস্ত্র বিরোধী গোষ্ঠী নভেম্বরের শেষের দিকে একটি আকস্মিক আক্রমণ শুরু করে। বেশ কয়েকটি প্রধান শহর দখলের পর অবশেষে রাজধানী দামেস্ক দখল করলে আসাদ পরিবার নিয়ে রাশিয়ায় পালিয়ে যান।

সপ্তাহান্তে আসাদকে ক্ষমতাচ্যুত করার এই মিশনে সিরিয়ার কয়েকটি বিরোধী দলকে সমর্থন জানায় তুরস্ক।

তুরস্কের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ফিদান বলেন, সিরিয়ার জনগণ যে প্রক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, ইসরায়েল তাকে বিপন্ন করছে। গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই-বোনদের ভবিষ্যতের জন্য হুমকি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সমৃদ্ধিকে আমরা অত্যন্ত গুরুত্ব দেই। এসব লক্ষ্য অর্জনে আঙ্কারা সব আঞ্চলিক ও বৈশ্বিক সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে।

আসাদ সরকারের পতনের পরপরই ইসরায়েলি সেনারা গোলান মালভূমির কাছে বাফার জোন দখল করে নেয়। শুধু গোলান অঞ্চলেই নয়, সিরিয়াজুড়ে শত শত কাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার থেকে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ৩২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ডিপো, ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান, ট্যাংক, রাডার এবং নৌবাহিনীর জাহাজ।

এমন প্রেক্ষাপটে তুরস্কের দিকে আঙুল তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি দেশটির নাম উল্লেখ না করলেও আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুরস্কের প্রতি ইঙ্গিত করে বলেছেন, হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র স্পষ্টতই এই বিষয়ে ভূমিকা পালন করেছে এবং তা অব্যাহত রেখেছে - সবাই এটি দেখতে পাচ্ছে। কিন্তু মূল ষড়যন্ত্রকারী, মূল পরিকল্পনাকারী ও কমান্ড সেন্টার আমেরিকা ও ইহুদিবাদী সরকারের মধ্যেই নিহিত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত