আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বোমা হামলায় রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেইনের

বোমা হামলায় রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেইনের

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার রাজধানী মস্কোয় পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক শীর্ষ জেনারেল একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। ইউক্রেইন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

নিহত এই রুশ লেফটেন্যান্ট জেনারেলের নাম ইগর কিরিলোভ। ইউক্রেইন তার বিরুদ্ধে ইউক্রেইনীয় সেনাদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছিল।

মঙ্গলবার সকালে ইউক্রেইনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর গোয়েন্দা অভিযানে এই হত্যার ঘটনা ঘটে।

৫৪ বছর বয়সী ইগর কিরিলোভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা সেনাদের কমান্ডার ছিলেন। একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে তিনি নিহত হন। বিস্ফোরণে তার এক সহকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ তদন্তকারী কমিটি।

ইউক্রেইনের এসবিইউ- এর এক কর্মকর্তা বলেন, ইগর কিরিলোভ ও তার সহকারী মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্ট এর বাড়ির প্রবেশপথে ঢুকতেই বিস্ফোরক পেতে রাখা স্কুটার বিস্ফোরণ ঘটে দুইজন নিহত হয়।

কিরিলোভই রাশিয়ার মাটিতে ইউক্রেইনের অভিযানে নিহত সবচেয়ে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তিনি নিহত হওয়ার ঘটনায় রাশিয়া কর্তৃপক্ষ এখন অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারে তৎপর হবে এবং এ হামলার প্রতিশোধও নেবে বলে মনে করা হচ্ছে।

সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কিরিলোভকে হত্যার পাল্টা জবাব এখন ইউক্রেইনের সামরিক ও রাজনৈতিক নেতারা খুব শিগগিরই পাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত