আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সঙ্গে বিজেপি এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২

ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সঙ্গে বিজেপি এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২

ছবিঃ এলএবাংলাটাইমস

ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তাঁদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন দুই সংসদ সদস্য।

আজ বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। আহত দুজন হলেন ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাঁর কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তাঁর রক্তচাপ অনেক বেশি ছিল।’

মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তাঁর জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল।’ অজয় শুক্লা বলেন, ‘দুজনই আইসিইউতে রয়েছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’

ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর আজ পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ সদস্যরা। এতে প্রতাপ সারঙ্গি আহত হন। তাঁকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন। এই হাতাহাতির সময় আহত হন মুকেশ রাজপুতও।

প্রতাপ সারঙ্গি আহত হওয়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করে বিজেপি সদস্যা নিশিকান্ত দুবে বলেন, ‘আপনি কি লজ্জিত নন রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।’ তবে রাহুলের উল্টো অভিযোগ, ‘আমি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলাম। বিজেপি সংসদ সদস্যরা আমাকে বাধা দেন, ধাক্কা দেন এবং হুমকি দিতে থাকেন।’

পরে কেন্দ্রীয় মন্ত্রী শিবাজি সিং চৌহান ও প্রহ্লাদ যোশী হাসপাতালে গিয়ে প্রতাপ সারঙ্গির সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। সাংবাদিকদের শিবাজি সিং চৌহান বলেন, রক্ত বন্ধ করার জন্য সারঙ্গির মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত