আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

নাইজেরিয়ায় এক আনন্দ আয়োজনে পদপিষ্ট হয়ে ৩৫ শিশুর মৃত্যু

নাইজেরিয়ায় এক আনন্দ আয়োজনে পদপিষ্ট হয়ে ৩৫ শিশুর মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে নাইজেরিয়ার ইবাদান শহরে আয়োজিত এক আনন্দ অনুষ্ঠানে পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ছয়জন। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

গত বুধবার মর্মান্তিক এ ঘটনা ঘটে। মেলায় আগত ব্যক্তিদের নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আয়োজকেরা। অনেক বেশি মানুষ সেখানে জড়ো হওয়ায় মেলায় ঢুকতে হুড়াহুড়ি লেগে যায় এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, অনুষ্ঠানস্থলে পাঁচ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল। মূল আয়োজকেরা অনুষ্ঠান শুরু করার জন্য অনুষ্ঠানস্থলে পৌঁছালে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, তারা এ আয়োজনের সঙ্গে জড়িত আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মূল আয়োজক নাওমি সিলেকুনোলাও আছেন। তিনি আবাদান শহরের বেশ পরিচিত মুখ।

এ ঘটনায় সন্তান হারানো মা-বাবাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। এর সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

ওয়ো রাজ্যের সরকার বলেছে, ইবাদান শহরের বাশোরুন এলাকার একটি হাইস্কুলে ওই মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য ইবাদান শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

যে অভিভাবকেরা এখনো সন্তানদের খোঁজ পাননি, তাঁদের শহরের হাসপাতালগুলোতে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকেরা সাংবাদিকদের বলেছেন, বড়দিন সামনে রেখে বছর শেষে আয়োজিত ওই মেলায় অংশ নিতে তাঁরা সন্তানদের সঙ্গে সেখানে গিয়েছিলেন। মূল অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘণ্টা আগে তাঁরা সেখানে উপস্থিত হন। অনুষ্ঠানস্থল থেকে অর্থকড়ি ও খাবারদাবার পাওয়ার আশায় অনেকে সেখানে ভিড় করেন। আয়োজকেরা উপস্থিত পাঁচ হাজার শিশুর প্রত্যেককে পাঁচ হাজার নাইজেরীয় মুদ্রা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আর অনুষ্ঠানে উপস্থিত সবাইকে খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত