আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ডানপন্থী দলকে সমর্থন দিলেন ইলন মাস্ক

ডানপন্থী দলকে সমর্থন দিলেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে 'উপদেষ্টা' হিসেবে যোগ দিতে যাওয়া ইলন মাস্ক জার্মানির নির্বাচনী প্রচারণায় নেমেছেন।


শুক্রবার (২০ ডিসেম্বর) তিনি অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) দেশটির 'ত্রাণকর্তা' হিসেবে অভিহিত করেছেন।


জনমত জরিপে এএফডি এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। মধ্য-ডান বা মধ্য-বাম সংখ্যাগরিষ্ঠতা ব্যর্থ করতে পারে এই দলটি।

চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন মধ্য-বাম জোট সরকারের পতনের পর আগামী ২৩ ফেব্রুয়ারি ইউরোপের শীর্ষ পরাশক্তি দেশটিতে ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।


নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে মাস্ক লিখেছেন, একমাত্র এএফডিই জার্মানিকে বাঁচাতে পারে।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এরই মধ্যে ইউরোপজুড়ে অন্যান্য অভিবাসনবিরোধী দলগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

জার্মান সরকার বলেছে, তারা মাস্কের পোস্টটি নোট করেছে। তবে নিয়মিত সংবাদ সম্মেলনে এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না।

জরিপে স্বাচ্ছন্দ্যে এগিয়ে থাকা কনজারভেটিভদের চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিখ মার্জের সমালোচনা করে জার্মান ডানপন্থী প্রভাবশালী নাওমি সেইবতের একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন মাস্ক।

শোলৎসের সোশ্যাল ডেমোক্র্যাট দলের সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস মিয়ের্শ বলেছেন, জার্মানির বিদেশি প্রভাবের প্রয়োজন নেই।

গত বছর অবৈধ অভিবাসন নিয়ে জার্মান সরকারের সমালোচনা করে মাস্ক এরই মধ্যে এএফডির প্রতি সমর্থন জানিয়েছিলেন।

এছাড়া গত মাসে ইলন মাস্ক অনিয়মিত অভিবাসন ঠেকাতে সরকারি পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা ইতালির বিচারকদের বরখাস্তের আহ্বান জানান।

চলতি সপ্তাহে ব্রিটেনের ডানপন্থী পার্টির নেতা এবং ট্রাম্পের বন্ধু নাইজেল ফারাজ ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে মাস্কের সঙ্গে দেখা করেন। সাক্ষাতের একটি ছবিও পোস্ট করেন। নাইজেল ফারাজ জানান, তিনি আর্থিক সহায়তার বিষয়ে মাস্কের সঙ্গে আলোচনা করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে অতি ডানপন্থী কোনো দল। এই জয় আগামীতে দেশটির জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

১ সেপ্টেম্বরের নির্বাচনে প্রধান বিরোধী দল (মধ্য-ডানপন্থি) ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ে ৯ শতাংশ ভোট বেশি পেয়েছে জয়লাভ করে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত