আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

১০২ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

১০২ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

মিয়ানমার থেকে ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভেসে আসা ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে নিরাপদে বন্দরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।


শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের ত্রিনকোমালি বন্দরে নিয়ে আসা রোহিঙ্গা দলে ২৫টি শিশু রয়েছে। শরণার্থী দলের সবাইকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে।


তিনি জানান, তাদের ট্রলার থেকে নামানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

বেশিরভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গা মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত। দীর্ঘ সমুদ্র যাত্রায় প্রতি বছর এদের হাজার-হাজার মানুষ জীবনের ঝুঁকি নেয়। অধিকাংশই এখন দক্ষিণ-পূর্ব মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে যায়।


কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরাকত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র জানান, শরণার্থীদের গন্তব্য কোথায় ছিলো, তাদের ভাষা বুঝতে পারছি না বলে জানতে সমস্যা হচ্ছে। মনে হচ্ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ঝড়ো হাওয়া তাদেরকে এতো দূরে ঠেলে দিয়েছে।

২০১৭ সামরিক বাহিনীর অভিযানের সময় মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা, যা এখন জাতিগত গণহত্যা মামলা হিসেবে আর্ন্তজাতিক আদালতের বিষয়।

২০২১ সালের মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানে ক্ষমতা দখল করে এবং তারপর যুদ্ধে নাকাল দেশটি থেকে লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

গত মাসে জাতিসংঘ মিয়ানমারের রাখাইন রাজ্যকে সতর্ক করেছিল, রোহিঙ্গাদের ঐতিহাসিক জন্মভূমি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের নৃশংসতায় স্থবির হয়ে গেছে রাজ্যটির বাণিজ্য ও কৃষি উৎপাদন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত