আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

মসজিদে আগুন দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

মসজিদে আগুন দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। সেই সঙ্গে হিব্রু ভাষায় 'প্রতিশোধ' এবং 'আরবদের মৃত্যু'র মতো ঘৃণ্য ও বর্ণবাদী স্লোগান এঁকে মসজিদের সম্মুখভাগ বিকৃত করা হয়েছে।


সালফিত শহরের গভর্নর আব্দাল্লাহ কামিল শুক্রবার (২০ ডিসেম্বর) বলেন, মারদা গ্রামের বার আল-ওয়ালিদাইন মসজিদ লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার সর্বশেষ ঘটনা।



হিব্রু ভাষায় ঘৃণ্য ও বর্ণবাদী স্লোগান এঁকে মসজিদের সম্মুখভাগ বিকৃত করা হয়েছে। ছবি: সংগৃহীত

এক বিবৃতিতে কামিল বলেন, আজ শুক্রবার ভোরে একদল বসতি স্থাপনকারী মসজিদে হামলা চালিয়ে আগুন লাগায়।


গ্রামের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বসতি স্থাপনকারীরা মসজিদের প্রবেশপথে আগুন ধরিয়ে দেয় এবং এর দেয়ালে হিব্রু স্লোগান লিখে দেয়।

আরেক বাসিন্দা জানান, পুরো কাঠামোতে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরাকত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
মারদা গ্রাম কাউন্সিলের প্রধান নাসফাত আল-খুফাশও বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে 'একদল বসতি স্থাপনকারীর পরিকল্পিত সন্ত্রাসী হামলার' বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপনকে  অবৈধ বলে মনে করা হয়।

গভর্নর কামিল বলেন, বসতি স্থাপনকারীরা এর আগেও 'ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়ায়' গ্রামে প্রবেশ করেছিল। আশেপাশের অঞ্চলেও একই ধরনের ভাঙচুর ও দেয়ালে স্প্রে করার খবর পাওয়া গেছে।

রামাল্লায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে 'নির্লজ্জ বর্ণবাদী কাজ' এবং 'ইসরায়েলের চরমপন্থী সরকার পরিচালিত জনগণের বিরুদ্ধে ব্যাপক উস্কানি প্রচারণার' প্রতিফলন বলে অভিহিত করেছে।

ইসরায়েলি পুলিশ ও শিন বেত নিরাপত্তা বাহিনী এক যৌথ বিবৃতিতে বলেছে, আমরা এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছি। অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনতে দৃঢ়তার সঙ্গে কাজ করব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত