আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নাগরিকত্ব ফিরে চায় গ্রিসের সাবেক রাজপরিবার

নাগরিকত্ব ফিরে চায় গ্রিসের সাবেক রাজপরিবার

দীর্ঘ ৫০ বছর পর গ্রিসের সাবেক রাজপরিবারের সদস্যরা দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। সেই সঙ্গে তারা গ্রিসের প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন।


প্রয়াত রাজা দ্বিতীয় কনস্টান্টাইন এবং তার পরিবারের সদস্যদের রাজকীয় সম্পত্তি নিয়ে সরকারের সঙ্গে বিরোধের জেরে ১৯৯৪ সালে তাদের গ্রীক নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল।



সরকারের পক্ষে তখন দাবি করা হয়েছিল, রাজা তার বংশধরদের জন্য গ্রীক সিংহাসনের কোনো অধিকার ত্যাগ করতে রাজি নন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আথানসিওস বালেরপাস বলেন, ৮২ বছর বয়সে মারা যাওয়া প্রয়াত রাজার আত্মীয়রা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) একটি ঘোষণায় সই করেছেন। সেখানে প্রজাতান্ত্রিক সরকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

সেই সঙ্গে রাজার আত্মীয়রা নতুন ঘোষণায় নিজেদের জন্য একটি উপাধি নির্ধারণ করেছে, 'ডি গ্রেস' বা 'গ্রিসের'।

কিন্তু পারিবারিক নাম 'ডি গ্রেস' ব্যবহার করে নাগরিকত্বের আবেদন করার বিষয়ে বামপন্থী রাজনীতিবিদদের মধ্যে বিরক্তির কারণ হয়েছে। গ্রিসের সমাজতান্ত্রিক দল বলেছে, যখন তারা (রাজপরিবার) বলে, তাদের উপাধি কিংবা সব দাবি ছেড়ে দিচ্ছেন, তখন তারা পরিবারের নামে উপাধি বেছে নিয়ে নতুন করে 'বিভ্রান্তি' সৃষ্টি করছে।

বামপন্থী সিরিজা পার্টি বলছে, পারিবারের নাম সমস্যাযুক্ত। কারণ গ্রিসের আইন উপাধি কিংবা আভিজাত্যকে স্বীকৃতি দেয় না।

5
গ্রিসের সাবেক রাজপরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

গ্রিস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আবেদনকারীদের নাম প্রকাশ করেননি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় কনস্টানটাইন এবং প্রাক্তন রানী অ্যান-মেরির পাঁচ সন্তান অ্যালেক্সিয়া, পাভলোস, নিকোলাওস, থিওডোরা এবং ফিলিপোসসহ পরিবারের ১০ জন সদস্য নাগরিকত্ব চেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রাষ্ট্র পরিচালিত রেডিওকে বলেছেন, ঐতিহাসিকভাবে ঝুলে থাকা একটি বিষয় সমাধান করা হচ্ছে। এখন ভবিষ্যতের দিকে তাকানোর সময়। আমি মনে করি, এটি একটি ভালো মুহূর্ত, আমরা এখন মানুষ হিসাবে সামনের দিকে তাকাতে পারি।

সাত বছরের সামরিক একনায়কতন্ত্রের পতনের কয়েক মাস পরে ১৯৭৪ সালের ডিসেম্বরে গণভোটের মাধ্যমে গ্রিসের রাজতন্ত্র বিলুপ্ত করা হয়েছিল। ভোটাররা সে সময় ব্যাপকভাবে প্রজাতন্ত্রের সংবিধানকে সমর্থন করেছিল।

সত্তরের দশকে কনস্টানটাইন 'সাধারণ নাগরিক' হিসাবে ফিরে আসার আগে রাজপরিবারের সদস্যরা কয়েক দশক ধরে নির্বাসনে ছিলেন। কিন্তু ১৯৯৪ সালে তাদের গ্রিসের নাগরিকত্বও ছিনিয়ে নেওয়া হয় রাজকীয় সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ের সময়, যা এখন রাষ্ট্রীয় মালিকানাধীন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত