আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত

গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত

লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান নিজেদের গুলিতেই বিধ্বস্ত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।


যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। ক্রু সদস্যদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

এতে আরও জানানো হয়েছে, এফ/এ-১৮ হর্নেট বিমানটি রণতরি 'ইউএসএস হ্যারি এস ট্রুম্যান' থেকে উড্ডয়ন করে। এ সময় ভুলবশত ক্রুজার 'ইউএসএস গেটিসবার্গ' থেকে সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

এক বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বারবার লোহিত সাগর ও এডেন উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করে আসছে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নৌবাহিনীর প্রধান যুদ্ধজাহাজ প্রায় সার্বক্ষণিক উপস্থিত রাখছে। তারা অজুহাত দিয়ে আসছে, হুথিরা বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ লোহিত সাগরে তাদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে।

এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের দিনেও যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। রাজধানী সানায় একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল স্থাপনায় আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, যুক্তরাষ্ট্র একমুখী অ্যাটাক ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে।

তবে ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা বার বার বলে আসছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ করবে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত