আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

হজে লোক না পাঠানোর সিদ্ধান্ত ইরানের

হজে লোক না পাঠানোর সিদ্ধান্ত ইরানের

ইরান এবছর হজ করার জন্য তাদের নাগরিকদের সৌদি আরব পাঠাবে না।
ইরানের সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি অভিযোগ করেছেন, সৌদি আরব নানাভাবে বাধা তৈরি করছে বলে এই সিদ্ধান্ত।সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধে সুন্নি সৌদি আরব এবং শিয়া ইরান পুরোপুরি বিপরীত অবস্থানে।আর জানুয়ারিতে সৌদি আরবে এক শিয়া নেতাকে ফাঁসি দেওয়ার পর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।
গত বছর হজের সময় ভিড়ে চাপা পড়ে যে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছিল ইরানের এই সিদ্ধান্তের ওপর তারই ছায়া পড়েছে বলে মনে করা হচ্ছে।
হজযাত্রীদের হুড়োহুড়িতে নিহতের সংখ্যা নিয়ে মতপার্থক্য আছে। বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যা সাত শতাধিক থেকে দু’হাজার পর্যন্ত বলা হয়।
নিহতদের মধ্যে অনেকেই ছিলেন ইরানিইরানের সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি বলেছেন, সৌদি আরব হজের ব্যাপারে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাতে ইরানিদের এ বছর হজ করতে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
তার কথা, ইরান এই সমস্যাগুলো নিষ্পত্তির জন্য সৌদি আরবকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিল। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।
সৌদি আরবের দিক থেকে এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
এ ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুটি দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কেরও আরো অবনতি হয়েছে।
ইরান ও সৌদি আরব এখন সিরিয়া ও ইয়েমেনে পরস্পরবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।
সৌদি আরবে এ বছরই একজন নেতৃস্থানীয় শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সহিংস প্রতিক্রিয়া হয়, এবং ক্ষুব্ধ জনতা সৌদি দূতাবাস আক্রমণ করায় দু’দেশের সম্পর্ক আরো খারাপ হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত