আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবে হুতিদের দ্বিতীয় দফায় হামলার পর তিনি এমন বার্তা দিলেন। খবর এএফপির। 


নেতানিয়াহু বলেছেন, আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করেছি, তাই আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিতভাবে শক্তি, প্রত্যয় নিয়ে কাজ করব।

এএফপি জানায়, শনিবার হুতিরা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হানলে ১৬ জন আহত হয়। সেইসঙ্গে ভোরের পূর্ব মুহূর্তে এই হামলার পর অনেককে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়।

হুতিরা দাবি করেছে, এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। এই সপ্তাহে তেল আবিবের ওপর গত শনিবারের হামলাটি ছিল ইসরায়েলের ওপর হুতিদের এই ধরনের দ্বিতীয় হামলা।

গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তাণ্ডব চালায় তারা। এতে ইসরায়েলে অন্তত ১২শ জন নিহত হয়। এ ছাড়া অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস। 

এর জবাবে সেইদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

হুতিরা বলেছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত