আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শারার সঙ্গে দেখা করেছে সৌদির প্রতিনিধি দল

শারার সঙ্গে দেখা করেছে সৌদির প্রতিনিধি দল

সিরিয়ার নতুন প্রশাসনের প্রধান আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি আরবের প্রতিনিধি দল।


আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২২ ডিসেম্বর) সৌদি আরবের রাজকীয় দরবারের একজন উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি দামস্কের পিপলস প্যালেসে এ সাক্ষাৎ করেন।

এর আগে একই দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে গিয়ে আল শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তুরস্কের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজ এবং দামেস্ক দূতাবাসে তুরস্কের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরোগলুও উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্য বিষয়ক এক শীর্ষ মার্কিন কূটনীতিকও শুক্রবার দামেস্ক সফর করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হায়াত তাহরির আল শামের (এইচটিএস) কর্মকর্তাদের সাথে একটি 'অন্তর্ভুক্তিমূলক' রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটিয়ে গত ৮ ডিসেম্বর সরকারবিরোধী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এরপর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান।

চলতি সপ্তাহের আল-শারা বলেছিলেন, আমরা উপসাগরীয় দেশগুলোর উন্নয়ন, বিশেষত সৌদি আরবের সাহসী পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গির প্রশংসা করি। আমরা সিরিয়ার জন্য অনুরূপ অগ্রগতি অর্জনের আকাঙ্ক্ষা করি। সহযোগিতার অনেক সুযোগ রয়েছে, বিশেষত অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে, যেখানে আমরা আমাদের লক্ষ্যগুলো এক করতে পারি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত