আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনাঃ মানিক সাহা

বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনাঃ মানিক সাহা

সরবরাহ করা বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।


সোমবার (২৩ ডিসেম্বর) প্রবাশিত ভারতীয় সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির অধীনে বাংলাদেশে ৬০-৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বকেয়া থাকা সত্ত্বেও সেবায় ব্যাঘাত রোধে বাংলাদেশ বকেয়া অর্থ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

মানিক সাহা বলেন, ২০০ কোটি রুপির বকেয়া ঋণ প্রতিদিন বাড়ছে। যেহেতু বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বাংলাদেশের মাধ্যমে আমদানি করা হয়েছিল, ত্রিপুরা সরকার অতীতের সহায়তার জন্য কৃতজ্ঞতা থেকে বিদ্যুৎ সরবরাহ করছে। রাজ্য অনির্দিষ্টকালের জন্য অর্থ প্রদান ছাড়া চলতে পারে না।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ক্রমবর্ধমান ঋণ বিদ্যুতের অব্যাহত সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ভারত সরকার কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে একটি সমাধানের আশা করছে।

বিদ্যুৎ ইস্যুর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ঘটনা ত্রিপুরায় সম্ভাব্য শরণার্থী নিয়ে প্রশ্ন উঠেছে।

মানিক সাহাবলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো শরণার্থী আগমন ঘটেনি। ত্রিপুরা সরকার রাজ্যের উত্তর, দক্ষিণ ও পশ্চিমজুড়ে বিস্তৃত বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্ত বরাবর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত