আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন বিমানের ভেতরে থাকা যাত্রী

বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন বিমানের ভেতরে থাকা যাত্রী

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় সবশেষ ১৭৯ জন নিহতের খবর এসেছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে মোট ১৮১ জন আরোহী ছিলেন। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এমন দুর্ঘটনার আগে বিমানে থাকা এক যাত্রীর শেষ মুহূর্তের বেশকিছু ক্ষুদেবার্তা স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে।


দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বার্তাগুলোতে স্পষ্ট, জীবিতদের বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছিল।

বিমানবন্দরে অপেক্ষমাণ এক যাত্রীর আত্মীয় স্থানীয় নিউজ ওয়ানকে বলেন, বিমানে থাকা আমার পরিবারের সদস্যের কাছ থেকে বিমানে ঘটা সমস্যা নিয়ে একটি বার্তা পাই। কিন্তু তারপর থেকে আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

দেখা গেছে, ওই যাত্রী সকাল ৯টায় ক্ষুদেবার্তা পাঠান, 'একটি পাখি বিমানের ডানায় আটকে আছে। আমরা অবতরণ করতে পারছি না।'

অপেক্ষমাণ যাত্রীর আত্মীয় বিস্তারিত জানতে চাইলে তিনি এক মিনিট পর উত্তর দেয়, 'এখনই, আমি কি শেষ বার্তাটি রেখে যাব?' এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিউল থেকে আল জাজিরার প্রতিবেদক রব ম্যাকব্রাইড বলেন, ল্যান্ডিং গিয়ারে কোনো ত্রুটি ছিল বলে মনে হচ্ছে। গণমাধ্যমে আসা ছবিতে বিমানটিকে পেটের ওপর ভর দিয়ে অবতরণ করতে দেখা গেছে। প্রথমে রানওয়ে বরাবর পিছলে যায়, এরপর বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় 'পাখির সংস্পর্শে আসার ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায়' এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিমান চলাচল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পাখির আঘাতের কারণে এমনটি হতে পারে। তবে এখনো কারণ যাচাই করা হয়নি, তদন্ত চলছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযানের সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সব সংস্থার কর্মীদের একত্রিত করতে হবে।

২০০৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ কোরিয়ার অন্যতম কম খরচের বিমান সংস্থা জেজু এয়ার আজকের দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত