আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত

টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নতুন বছরের প্রথমদিনে ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল লাস ভেগাসের সামনে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরিত হয়ে চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে চলন্ত পিকআপ ট্রাক নিয়ে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লাস ভেগাসে গাড়ি বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দু’টি গাড়িই ভাড়া করা এবং দু’টিই টুরো নামের কার-শেয়ারিং অ্যাপের মাধ্যমে ভাড়া নেওয়া হয়েছিল।

টেসলার সাইবারট্রাক বিস্ফোরণের এ ঘটনাটি সন্ত্রাসবাদী কোনো কাজ কি না এফবিআই তা তদন্ত করে দেখছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প হোটেলের ভেতর ও বাইরে থেকে প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওগুলোতে দেখা গেছে, হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা সাইবারট্রাকটি বিস্ফোরিত হয়েছে এবং আগুনের শিখা বাইরে বের হয়ে আসছে।

লাস ভেগাসের দমকল কর্মীরা গাড়িতে বিস্ফোরণ ঘটার খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। আহতদের মধ্যে দুইজনকে সামান্য জখমসহ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ট্রাম্প হোটেল খালি করে সব অতিথিকে আরেকটি হোটেলে নিয়ে রাখা হয়।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ইন লাস ভেগাস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের অংশ। ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে হোয়াইট হাউজে উঠবেন।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের একজন শীর্ষ সমর্থক হিসেবে কাজ করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন উপদেষ্টা হিসেবেও কাজ করবেন।

লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল স্থানীয় সময় বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “স্পষ্টতই সাইবারট্রাক, ট্রাম্প হোটেল- অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের।”

ম্যাকমাহিল জানান, ২০২৪ সালের মডেলের সাইবারট্রাকটির ভেতরে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে আর বিস্ফোরণে আরও সাতজন সামান্য আহত হয়েছেন।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে সাইবারট্রাকটিকে ট্রাম্প হোটেলের সামনে আনা হয়। তখন পুলিশ নিউ অরলিন্সে বুধবার ভোররাতে ঘটে যাওয়া হামলার বিষয়টি নিয়ে সচেতন ছিল।

তিনি আরও জানান, এই সাইবারট্রাক ও নিউ অরলিন্সের হামলায় ব্যবহার করা পিকআপটি কার-শেয়ারিং পরিষেবা টুরোর মাধ্যমে ভাড়া নেওয়া হয়েছিল।

এফবিআইয়ের দায়িত্বে থাকা বিশেষ গোয়েন্দা জেরেমি শোয়ার্টজ সাংবাদিকদের জানিয়েছেন, সাইবারট্রাকের এই বিস্ফোরণটি সন্ত্রাসবাদী কাজ কি না তা এখনো পরিষ্কার হয়নি।

তিনি জানান, সাইবারট্রাকটি যে চালাচ্ছিল ওই ব্যক্তিকে এফবিআই শনাক্ত করেছে। গাড়িটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল। তবে এখনও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করার সময় হয়নি।

মাস্ক বলেছেন, সাইবারট্রাকটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত