আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প

পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব হস্তান্তর বিষয়ক টিমের প্রধান রবার্ট উইলকি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ বন্ধ করতে বলবেন ট্রাম্প। তিনি আরও জানান, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন করে বলবেন যে তিনি যথেষ্ট করেননি।

যদি পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের কথা না শোনেন তাহলে ট্রাম্পের নির্বাহী আদেশ আমেরিকার জ্বালানির শক্তি দেখাবে। উইলকি বলেন, আমেরিকার তরল প্রাকৃতিক গ্যাস ইউরোপে যাওয়া শুরু হবে এবং বিশ্ব তেলের বাজারে আমেরিকার উপস্থিতি তেলের দাম কমিয়ে দেবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করবে। এটি পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিকে বড় ধাক্কা দেবে।

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বৈরী সম্পর্ক থাকলেও পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো। একই চিত্র উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গেও। কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রমী। প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন ট্রাম্প।

২০১৯ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় পা রাখেন ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কিম জং উনের খোঁজ নিয়েছেন। শপথ গ্রহণের পর কয়েকশ নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ট্রাম্প।

সেসময় তিনি জিজ্ঞেস করেন, সবাই কেমন আছেন ওখানে? কিম জং উন কেমন আছেন? তার এই রসিকতা শুনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন। বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার।

তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত প্রেসিডেন্ট। এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে কথা বলেন।

সেসময় তিনি দেশটিকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করেন। তবে তার এই মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে দক্ষিণ কোরিয়া বলেছে, আমেরিকার লক্ষ্য হওয়া উচিত উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ করা এবং আমেরিকার উচিত এই লক্ষ্যে অবিচল থাকা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত