আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

গুগল ম্যাপে বদলাচ্ছে গালফ অফ মেক্সিকোর নাম

গুগল ম্যাপে বদলাচ্ছে গালফ অফ মেক্সিকোর নাম

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গালফ অফ মেক্সিকোর নাম বদলানো হয়েছে। তারপরেই গুগল তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 


এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করেছে গুগল। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে গুগল ম্যাপে গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ আমেরিকা করা হবে। কিন্তু আমেরিকার বাইরে এই বদল অন্যরকম হবে। মেক্সিকোতে পুরনো নাম, অর্থাৎ, গালফ অফ মেক্সিকোই রাখা হবে। আমেরিকা এবং মেক্সিকোর বাইরে ম্যাপে দুটো নামই রাখা হবে অর্থাৎ, সেখানে গালফ অফ মেক্সিকো এবং গালফ অফ আমেরিকা- দুটো নামই রাখা হবে পাশাপাশি।  

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য 

আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, তারা সরকারিভাবে গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ আমেরিকা রেখেছে। সরকারি সমস্ত নথিপত্রে এই পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আলাস্কার ডেনালি। ওই শৃঙ্গের নামও পরিবর্তন করে মাউন্ট ম্যাকিনলে করা হয়েছে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই শৃঙ্গের নাম পরিবর্তন করে ডেনালি রেখেছিলেন। কারণ, ওই অঞ্চলের স্থানীয় মানুষ ওই শৃঙ্গটিকে ডেনালি বলেন। ডোনাল্ড ট্রাম্প সেই নাম পরিবর্তন করে ফের পুরনো নাম রাখলেন। 

এরপরেই গুগল জানিয়েছে, তারা গুগল ম্যাপে এই নামেরও পরিবর্তন করবে।  

ট্রাম্পের ঘোষণা

ক্ষমতায় এসে গালফ অফ মেক্সিকোর নাম যে তিনি পরিবর্তন করবেন, তা আগেই জানিয়ে রেখেছিলেন ট্রাম্প। সেই মতো গত সপ্তাহেই মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করেছে।      
 
আমেরিকার যুক্তি, মেক্সিকো এবং আমেরিকা প্রায় সমপরিমাণ সীমান্ত উপভোগ করে গালফ অফ মেক্সিকোর ধারে। ফলে এর নামের সঙ্গে আমেরিকাও যুক্ত হওয়া উচিত।

মেক্সিকোর প্রেসিডেন্ট উপহাস করে বলেছিলেন, আমেরিকা যা-ই করুক, গোটা পৃথিবীর কাছে ওই সাগর গালফ অফ মেক্সিকো হিসেবেই পরিচিত থাকবে। শুধু তা-ই নয়, তিনি বলেছেন, এভাবে নাম বদলাতে থাকলে উত্তর আমেরিকার নাম বদলে মেক্সিকান আমেরিকা রাখা উচিত। কারণ, একসময় এই অঞ্চলকে এই নামেই ডাকা হতো। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত