আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

লেবাননে ইসরায়েলের তা ণ্ড ব, দুই মাসে ৮৩ জনকে হ ত্যা

লেবাননে ইসরায়েলের তা ণ্ড ব, দুই মাসে ৮৩ জনকে হ ত্যা

গত ২৭ নভেম্বর লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়েহু সরকার। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই মাসে অন্তত ৮৩ জনকে হত্যা করেছে ইসরায়েল।


মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, হামলায় বহু মানষ আহত এবং বাস্তুচ্যুত হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের গ্রামগুলোতে ফেরার চেষ্টা করলে অন্তত ২২৮ জন ইসরায়েলি হামলায় আহত হন।

২০২৩ সালের ৮ অক্টোবর সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালের ২৬ নভেম্বর পর্যন্ত লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনী অন্তত ৩ হাজার ৯৬১ জনকে হত্যা করেছে। এছাড়া অন্তত ১৬ হাজার ৫২০ জন আহত হয়।

যুদ্ধবিরতির সময় যেদিন দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা ছিল, সেদিনও ইসরায়েলি সেনাবাহিনী ছয় নারীসহ কমপক্ষে ২৪ জনকে গুলি করে হত্যা করে। আহত হয় ১৩৪ জন, যাদের মধ্যে ১৪ জন নারী ও ১২ জন শিশু। এর পরদিনও অন্তত দু'জনকে গুলি করে হত্যা এবং ১৭ জনকে আহত করে ইসরায়েলি বাহিনী।

কী চুক্তি হয়েছে যুদ্ধবিরতিতে?

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। আর লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিতানি নদীর উত্তরে চলে যাওয়ার কথা ছিল হিজবুল্লাহর।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে ইসরায়েলের লক্ষ্য ছিল দক্ষিণ লেবানন থেকে তার বাহিনী 'ধীরে ধীরে প্রত্যাহার' করা এবং ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।

একবার ইসরায়েলি সামরিক বাহিনী বেরিয়ে গেলে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউএনআইএফআইএল) সঙ্গে শান্তিরক্ষীরা প্রবেশ করবে। তারপরে যাবে লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ)।

যুদ্ধবিরতির আওতায় লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও হিজবুল্লাহ সীমান্ত থেকে পর্যাপ্ত সরে যায়নি বলে অভিযোগ তোলে ইসরায়েল। নেতানিয়াহু সরকার জানিয়েছে, তার বাহিনী নির্ধারিত সময়সীমার পরেও দক্ষিণ লেবাননে থাকবে। তবে লেবানন এই দাবি অস্বীকার করেছে এবং ইসরায়েলকে সময়সীমা ও যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত