আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সিএনএন জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমান বাহিনীর পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।


স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালের দিকে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ার সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

 

এক সংবাদ সম্মেলনে ৩৫৪তম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল টাউনসেন্ড বলেন, পাইলট 'ইনফ্লাইট ত্রুটির' সম্মুখীন হলেও বেরিয়ে যেতে সক্ষম হন। অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

আইলসন বিমান ঘাঁটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় এফ-৩৫ লাইটনিং ২ বিমানটির 'উল্লেখযোগ্য ক্ষতি' হয়েছে। পাইলটকে নিরাপদে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।

এফ-৩৫ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা কর্মসূচি। এটি মার্কিন সামরিক বহরের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। উন্নত স্টিলথ এবং যুদ্ধ ক্ষমতার জন্য এটি পরিচিত।

এর আগে গত মে মাসে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে যাওয়ার পথে নিউ মেক্সিকোতে জ্বালানি ভরার কিছুক্ষণ পরই একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সে ঘটনায় পাইলট গুরুতর আহত হন।

গত অক্টোবরে একজন পাইলট উড়ন্ত অবস্থায় এফ-৩৫ থেকে প্রয়োজন ছাড়াই বেরিয়ে এসেছিলেন। বিমানটি দক্ষিণ ক্যারোলিনার একটি প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হওয়ার আগে ১১ মিনিট স্বয়ংক্রিয়ভাবে উড়েছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত