আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত

দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির ইউনিটি প্রদেশে এ ঘটনা ঘটেছে। ছোট আকারের ওই উড়োজাহাজটিতে গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানি নামের একটি জ্বালানি তেল প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।

ইউনিটি প্রদেশের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল বলেন, উড়োজাহাজটি রাজধানী জুবার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে আকাশে ওড়ার সময় সেটি বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে চীনের দুজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

এ ছাড়া উড়োজাহাজটিতে অবস্থান করা প্রকৌশলী ও প্রযুক্তিবিদেরা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। দুর্ঘটনার কারণ জানতে দ্রুত তদন্ত শুরু করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিগত বছরগুলোয় দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হন। উড়োজাহাজটি জুবা থেকে ইরোল শহরে যাচ্ছিল।

এর আগে ২০১৫ সালে জুবা বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পর পণ্যবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা কয়েক ডজন আরোহী নিহত হন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত