আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস মুক্তি দিয়েছে ৩ ইসরায়েলি ও ১৮৩ ফিলিস্তিনি মুক্ত

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস মুক্তি দিয়েছে ৩ ইসরায়েলি ও ১৮৩ ফিলিস্তিনি মুক্ত

যুদ্ধবিরতির শর্ত মেনে পঞ্চম দফায় শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। অন্যদিকে কারাগারে থাকা হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মধ্য থেকে ১৮৩ জনকে মুক্ত করেছে ইসরায়েল। মুক্তি পাওয়া তিন ইসরায়েলি হলেন এলি শারাবি (৫২), অর লেভি (৩৪) ও ওহাদ বেন আমি (৫৬)।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী বাসটি রামাল্লায় পৌঁছলে সেখানে আনন্দের বন্যা বয়ে যায়। হাজার হাজার ফিলিস্তিনি তাদের স্বাগত জানান। অনেক দিন পর স্বজনকে কাছে পেয়ে পরিবারের সদস্যদের চোখে ছিল আনন্দাশ্রু।

আলজাজিরা জানায়, গাজার মধ্যাঞ্চলের দেইর-এল বালাহ থেকে তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সদস্যরা স্বজনের কাছে বন্দিদের হস্তান্তর করেন। এ সময় হামাসের কয়েক ডজন মুখোশধারী যোদ্ধাকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তিন বন্দির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে। তাদের সঙ্গে হামাস যে আচরণ করেছে, তা ‘মানবতাবিরোধী অপরাধের’ শামিল।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র চুক্তিতে সই করেছে। চুক্তি মোতাবেক ইসরায়েল ৬৬০ মিলিয়ন ডলারের হেলফায়ার ক্ষেপণাস্ত্রও পাবে। এ পরিস্থিতিতে তেহরানে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় হামাস নেতা খলিল আল-হাইয়াকেও দেখা যায়।

যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জেনিনে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। পশ্চিম তীরের তুলকারেম ও তুবাসে ইসরায়েলি হামলা-সহিংসতা অব্যাহত রয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত বেড়ে ৬২ হাজার ছাড়িয়ে গেছে। ৪৮ হাজার ১৮১ জনের লাশ মিললেও বাকিরা ভবনের নিচে চাপা অবস্থায় নিখোঁজ আছেন। আহত ১ লাখ ১১ হাজার ৬৩৮ জন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত