আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ট্রাম্পের চেয়ারে ইলন মাস্ক!

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ট্রাম্পের চেয়ারে ইলন মাস্ক!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। গত বছর মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের পক্ষে ব্যাপকভাবে প্রচারণায় নেমেছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের একাধিক সমাবেশে ইলন মাস্ককে উচ্ছ্বসিতভাবে দেখা গেছে। এরপর ট্রাম্পের বিজয়ের পর পেয়েছেন বিশেষ দায়িত্ব। এনিয়ে মার্কিন রাজনীতে বিতর্ক শুরু হয়েছে। 


সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতি টাইম ম্যাগাজিন তাদের নতুন প্রচ্ছদ প্রকাশ করেছে। সেটি ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্পের পরিবর্তে মাস্কই প্রকৃত ক্ষমতার অধিকারী, যা ট্রাম্পের জন্য অপমানজনক হতে পারে।

লাল রঙয়ে আচ্ছাদিত প্রচ্ছদে দেখা যাচ্ছে, ইলন মাস্ক হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্টের রেজল্যুট ডেস্কের পেছনে বসে আছেন, হাতে কফির পেয়ালা। সিএনএন বলছে, ছবিটি ট্রাম্পকে চটানোর কৌশল হতে পারে। 

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে সাংবাদিক সাইমন শুস্টার এবং ব্রায়ান বেনেট লিখেছেন, ট্রাম্প প্রশাসন মাস্কের নেতৃত্বাধীন 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি'-কে (ডিওজিই) সরকারি কর্মচারীদের ব্যাপক ছাঁটাইয়ের ক্ষমতা দিয়েছে। তবে সাম্প্রতিক কিছু আইনি পদক্ষেপের কারণে তার কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ককে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর কারও কাছে দায়বদ্ধ বলে মনে হচ্ছে না, যিনি তার প্রচারণা দাতাকে সরকারকে তার এজেন্ডার সঙ্গে  সামঞ্জস্যপূর্ণ করার জন্য ব্যাপক ম্যান্ডেট দিয়েছিলেন।

মাস্কের অফিস ডিওজিই টাইম ম্যাগাজিনের সকল প্রশ্নের জবাব এড়িয়ে গেছে বলেও জানিয়েছে টাইম ম্যাগাজিন। 

এই প্রচ্ছদ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, টাইম ম্যাগাজিন এখনো ব্যবসায় টিকে আছে নাকি? তবে এনিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইলন মাস্ক। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত