আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা ও ঝড়ের তাণ্ডবঃ ৩ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা ও ঝড়ের তাণ্ডবঃ ৩ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়ের আঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে বেশ কয়েকটি নদী প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে, গাছপালা উপড়ে গেছে এবং উপকূলীয় এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে।
নিউ সাউথ ওয়েলেস, ভিক্টরিয়া ও তাসমানিয়ায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিডনির কলারয় বিচে ভূমিক্ষয় দেখা দেয়ায় বিলাসবহুল বাড়িগুলো খালি করে দেয়া হয়। এই ভবনগুলো ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের কারণে নিউ সাউথ ওয়েলসে সপ্তাহান্তে ৮৬ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার সকালে ক্যানবেরার কাছে অবস্থিত কোটার নদীতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে।
পুলিশ জানায়, নদী পার হওয়ার সময় ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি বন্যার পানির তোড়ে ভেসে যায়।
পুলিশের ডুবুরিরা দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে।
দুটি পৃথক ঘটনায় বন্যার পানির তোড়ে রাস্তা থেকে তাদের গাড়ি ভেসে যায়। বোওরালে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে তার গাড়িতেই মারা যান।
সিডনির দক্ষিণ পশ্চিম প্রান্তে স্রোতের তোড়ে রাস্তার ওপর থেকে গাড়ি ভেসে গেলে অপর একজন মারা যান।
কয়েকটি রাজ্যজুড়েই বন্যা সতর্কতা জারি করা হয়। উত্তরাঞ্চলীয় তাসমানিয়ায় সোমবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত