আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত গভর্নরকে ট্রাম্পের ক্ষমা

দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত গভর্নরকে ট্রাম্পের ক্ষমা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইলিনয়ের সাবেক গভর্নর রড ব্লাগোজেভিচকে ক্ষমা করে দিয়েছেন। ট্রাম্প পাঁচ বছর আগে তার প্রথম মেয়াদে দুর্নীতির দায়ে অভিযুক্ত রড ব্লাগোজেভিচের সাজা কমিয়েছিলেন।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বানে বারাক ওবামা প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন। প্রেসিডেন্ট ওবামার শূন্য সিনেট আসনটি বিক্রি করার জন্য রড ব্লাগোজেভিচকে দোষী সাব্যস্ত করা হয় এবং ২০০৯ সালে ব্লাগোজেভিচকে ইলিনয়ের গভর্নর পদ থেকে অপসারণ করা হয়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্ষমা স্বাক্ষর করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা এক ধরনের ভয়াবহ অবিচার ছিল। তারা কেবল তার পেছনে লেগেছিল। তারা অনেক লোকের পেছনে লেগেছিল।

IFrame

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি খুব ভালো মানুষ এবং এটি হওয়া উচিত হয়নি।’

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, ব্লাগোজেভিচকে সার্বিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা ভাবছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, তবে আমি ভাবব। তিনি এখন এই কক্ষের অন্য যে কারো চেয়ে যোগ্য।’

২০২০ সালে, ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্লাগোজেভিচকে মুক্তি দেয়ার পক্ষে তেমন কোনো জোড়াল যুক্তি উল্লেখ করেনি ট্রাম্প।

প্রেসিডেন্ট উল্লেখ করেন, আমি একবার টিভি রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ ব্লাগোজেভিচের সাথে পারফর্ম করেছিলাম। আমার মনে হচ্ছিল ব্লাগোজেভিচ একজন খুব ভালো মানুষ।

IFrame

কিন্তু তিনি আরো বলেন, ‘আমি তাকে খুব ভালোভাবে চিনি না।’

IFrame

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আট বছর জেলে কাটিয়েছেন। অনেকেই এই সাজার সাথে একমত নন বলে মন্তব্য করেন তিনি।

২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইতোমধ্যেই বেশ কয়েকবার ক্ষমা জারি করার জন্য মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন।

তার শপথ গ্রহণের সন্ধ্যায়, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে জো বাইডেনের কাছে তার নির্বাচনী পরাজয়কে উল্টে দেয়ার চেষ্টাকারী সমর্থকদের আক্রমণের সাথে জড়িত থাকার দায়ে সাজাপ্রাপ্ত প্রায় এক হাজার ৫০০ জনকে ক্ষমা করেন।
সূত্র : বাসস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত