আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সংঘাত কবলিত সাড়ে ৩ লাখ মানুষ আশ্রয়হী

সংঘাত কবলিত সাড়ে ৩ লাখ মানুষ আশ্রয়হী

কঙ্গোর পূর্বাঞ্চলে দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটি বলেছে, সংঘাতের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মাথার ওপর ছাদ নেই।


রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা গত মাসে কঙ্গোর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমা দখল করে নেয়। তারা এখন দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে।


ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বিউন সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় সাড়ে তিন লাখ মানুষের কোনো আশ্রয় নেই। কেননা তাদের অস্থায়ী শিবিরগুলো ধ্বংস হয়ে গেছে বা অবিস্ফোরিত গোলাবারুদ তাদের ঘরে ফেরাকে অনিরাপদ করে তুলেছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, গোমার প্রায় ৭০ শতাংশ শরণার্থী শিবির ধ্বংস হয়ে গেছে এবং মিনোভায় অন্যান্য শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ মানুষ এখন গির্জা ও হাসপাতালসহ অস্থায়ী আবাসনে বসবাস করছে।


সংস্থাটি কঙ্গোতে অপরাধ বৃদ্ধির কথাও জানিয়েছে। সেই সঙ্গে লড়াইয়ের মধ্যে রোগ বিস্তারেও ব্যাপক ঝুঁকি বাড়ছে বলে জানানো হয়েছে।

এদিকে, কঙ্গোর পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে 'কোডেকো' মিলিশিয়াদের হামলায় ৮০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনসকো। ভূমি ও সম্পদ নিয়ে লড়াইরত অনেক মিলিশিয়ার মধ্যে অন্যতম 'কোডেকো' প্রায়ই বাস্তুচ্যুত শিবিরগুলোতে হামলা চালায়।

কঙ্গো, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো রুয়ান্ডার বিরুদ্ধে এম২৩-কে নিজস্ব সেনা ও অস্ত্র দিয়ে সহায়তা করার অভিযোগ এনেছে। যদিও রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে লড়াইয়ে কমপক্ষে তিন হাজার মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত