আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

ইউএসএআইডি’র সহায়তা স্থগিত, আদালতের নিষেধাজ্ঞা

ইউএসএআইডি’র সহায়তা স্থগিত, আদালতের নিষেধাজ্ঞা

মার্কিন ফেডারেল আদালত আগামী পাঁচ দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিল স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফেডারেল আদালতের বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন।


গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এ সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে। কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়।


মার্কিন ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিলের স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছেন। রায়ে বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে।

বিচারক আরও বলেছেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না।


ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেখিয়েছেন, বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।

আদালত প্রশাসনকে সব অংশীদারের তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করতে এবং পাঁচ দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত