আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

হিলারি প্রেসিডেন্ট হলে বিল ক্নিনটনের ভূমিকা কী হবে?

হিলারি প্রেসিডেন্ট হলে বিল ক্নিনটনের ভূমিকা কী হবে?

বিগত ২৪০ বছরে আমেরিকা অনেক ফার্স্ট লেডিকে দেখেছে। তবে এবার বিশ্বের পরাক্রমশালী দেশটি হয়তো অভিনব একজন ‘ফার্স্ট লেডি’ পেতে যাচ্ছে।

আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের জয় নিশ্চিত হয়েছে, এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

নির্বাচনে হিলারির জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হয়।

হিলারি জয়ী হলে তিনি হবে প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট। ফলে ইতিহাস তৈরি হবে। তবে আরো একটি ইতিহাস হবে আমেরিকায়। হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তখন হবেন ‘ফার্স্ট লেডি’।

আমেরিকার প্রেসিডেন্টের দিকে যেমন বিশ্বের নজর থাকে, তেমনি কম যান না তার সহধর্মিনীও।  তার ফ্যাশন, আদব কেতা, এমনকি তিনি কেমন কেক বানাতে পারেন তাও অনুসরণ করা হয়।

আমেরিকান ফার্স্ট লেডি কোনো বেতন পান না বটে, তবে তাকে রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ কাজে সময় দিতে হয়। প্রেসিডেন্টকে সর্বতোভাবে সহায়তা দেয়া তার আবশ্যিক কাজের মধ্যে পড়ে।

ফার্স্ট লেডিকে জনগণের সামনে জনপ্রিয় করার জন্য তাকে অনেক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।  হোয়াইট হাউজের আদব-কেতা বা রাষ্ট্রীয় প্রোটোকল তাকে শিখতে হয়।

প্রেসিডেন্ট পরনারীতে আসক্ত থাকলেও তার পাশে দাঁড়িয়ে হাসিমুখে এমন ভঙ্গি দেখাতে হয় যে তাদের দাম্পত্য জীবন যেন রসগোল্লার মতই মিষ্টি।

কিন্তু বিল ক্লিনটনের ক্ষেত্রে বিষয়টি কেমন হবে?

তিনি ফার্স্ট লেডি হলে তাকেও কী একই নিয়ম অনুসরণ করতে হবে?

মনে রাখতে হবে, বিল ক্লিনটন দীর্ঘ আট বছর ছিলেন এ হোয়াইট হাউজের ‘রাজা’। ফলে কার এতো দুঃসাহস তাকে এসব আদব কেতা শেখাতে আসে।

হয়তো একারণে তিনি অনেকটা নির্ভার। ফলে ক্লিনটনের ব্যস্ততা এখনো ওয়াশিংটন কেন্দ্রিক হয়ে ওঠেনি। তিনি নিউইয়র্কে তার ফাউন্ডেশন নিয়েই বেশি ব্যস্ত।

হিলারি প্রেসিডেন্ট হলে বিল ক্নিনটনের ভূমিকা তাহলে কী হবে?

হিলারি বলেছেন, বিল ক্লিনটনকে ভাইস প্রেসিডেন্ট করার কথা তার মাথাতেই নেই। তবে তিনি তাকে ‘উপদেষ্টা’ বানাবেন।

বিল ক্নিনটনকে আমেরিকার সমসাময়িক সময়ের সবচেয়ে সফল প্রেসিডেন্ট ধরা হয়, অন্তত অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে।

হিলারি বলেছেন, তিনি তার স্বামীর কাছ থেকে আইডিয়া চাইবেন। আমেরিকানদের সমস্যা সম্পর্কে জানতে সারাদেশ চষে বেড়াবেন সাবেক এই প্রেসিডেন্ট। ক্লিনটন জানবেন দেশের সমস্যা, সমাধান দেবেন তার স্ত্রী। ফলে হিলারির জনপ্রিয়তা বাড়বে। এতে দ্বিতীয় মেয়াদেও তার জয়ের পথ সুগম হবে।

সুযোগ পেলে আরো আট বছর হোয়াইট হাউজে থাকার ইচ্ছে কার না থাকে?


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত