আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

কলম্বিয়ায় বাংলাদশিসহ ৩৭ এশীয় অভিবাসী আটক

কলম্বিয়ায় বাংলাদশিসহ ৩৭ এশীয় অভিবাসী আটক

কলম্বিয়ায় বিনা ভিসায় প্রবেশ করায় বাংলাদেশিসহ ৩৭ দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। মানব পাচারকারীরা অবৈধভাবে কলম্বিয়ায় প্রবেশ করিয়ে তাদেরকে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যায়।

শুক্রবার কর্মকর্তারা একথা বলেন।

কলম্বিয়ার নৌবাহিনী জানিয়েছে, মানব পাচারকারীরা তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে পাচার করে অসহায় অবস্থায় রেখে যাওয়ার পর তাদেরকে পানামা সীমান্তবর্তী রিওসুসিও শহরের কাছে পাওয়া গেছে।

এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৩৬ পুরুষ ও এক নারী রয়েছে। এরা বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তান থেকে এসেছে।

নৌবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, কর্মকর্তারা তাদেরকে বন্দর নগরী টার্বোতে স্থানান্তর করেছে। এটি ক্যারিবীয় সমুদ্রের অন্তর্গত গাল্ফ অব উরাবার উপকূলে অবস্থিত। সেখানে তাদেরকে খাবার ও ওষুধ দেয়ার পর অভিবাসন কর্র্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

টার্বোর সরকার সচিব এমেলিডেস মুনোজ বলেন, কলম্বিয়ার কর্মকর্তারা টার্বোতে বৈধ কাগজবিহীন ৩২২ জনকে দেশটিতে প্রবেশে বাধা দেয়। এদের অধিকাংশই কিউবার নাগরিক।

তিনি বলেন, এরা এখন আশ্রয়কেন্দ্রে অপেক্ষমান রয়েছে। তারা এখানে থাকতে পারবে কিনা অভিবাসন কর্মকর্তারা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

বিগত ১৫ দিনে কলম্বিয়ায় ৭৫০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত